Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জার্মানিতে নিরাপদে অনুশীলন সারলেও পরিবার নিয়ে চিন্তিত ইউক্রেনের মহিলা ফুটবলাররা

রাশিয়ার হামলার দাপটে জ্বলছে গোটা ইউক্রেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার হামলার দাপটে জ্বলছে গোটা ইউক্রেন। রুশ সামরিক বাহিনীর দাপটে গোটা দেশটাই যেন শ্মশানে পরিণত হয়েছে। সকলের মতো দেশ ছেড়েছেন ইউক্রেনের মহিলা ফুটবলাররাও। আপাতত তাঁদের অনেকেই আশ্রয় নিয়েছেন জার্মানিতে। ইউক্রেনের ফুটবল ক্লাব ক্রিভবাসের নারী ফুটবলাররা আপাতত জার্মানভূমিতেই অনুশীলন করছেন। নতুন জায়গা, নতুন আবহাওয়া থেকে শুরু করে সবকিছুই নতুন। সমস্ত কিছুই যেন তাঁদের কাছে নতুন।

মন খারাপ হয়ে রয়েছে সকলেরই। কেউই পুরোপুরিভাবে অনুশীলনে মন দিতে পারছেন না। অধিকাংশ মহিলা ফুটবলারদেরই মন পড়ে রয়েছে ইউক্রেনে। কারণ, সেখানে যে আটকে রয়েছে অনেকের পরিবার-পরিজনরা। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র কখন যে কার উপর পড়বে সেটা কেউই বলতে পারছে না। 

প্রথমে তুরস্কে যাওয়ার কথা ছিল ইউক্রেনের ফুটবল ক্লাব ক্রিভবাসের মহিলা ফুটবল দলের। কিন্তু বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় তড়ি-ঘড়ি জার্মানিতে নিয়ে আসা হয় তাদের। আপাতত হিটলারের দেশই হল এই মহিলা ফুটবলারদের ঠিকানা। বিপদের এই সময় তাদের আশ্রয় দিয়েছে জার্মানির ফুটবল ক্লাব কোলন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00