Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএলে ভালো খেলেও জাতীয় দলে জায়গা হল না ঋদ্ধির

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। প্লে-অফে প্রথম পা রাখা গুজরাত টাইটানসের ওপেনের অন্যতম স্তম্ভ হয়ে উঠেন ঋদ্ধিমান সাহা। একের পর এক ম্যাচে রান করেছেন। বয়স ৩৬ বছরে পৌঁছে গেলেও বাংলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের শট রীতিমতো নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ইনিংস খেলে ৩১২ রান করেছে ঋদ্ধি। পাশাপাশি, উইকেটের পিছনেও হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানিকে বেশ ভরসা জুগিয়েছেন। সেই সঙ্গে হয়ে উঠেছেন দলের অটোমেটিক চয়েজ। 

আইপিএলে ঋদ্ধিমানের এই পারফরম্যান্স দেখে মনে হয়েছিল এবার হয়তো ভারতীয় দলে তাঁর জন্য দরজা খুলে যাবে। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, আশায় মরে চাষা। বিষয়টা অনেকটা সেইরকমই হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি থাকা একটি টেস্টে দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু সেই দলে জায়গা হয়নি ঋদ্ধির। অনেকেই মনে করেছিলেন টেস্ট দলে জায়গা পেয়ে যাবেন তিনি। কিন্তু কিছুই হল না। জাতীয় দল থেকে ব্রাত্যই থাকতে হল তাঁকে। 

ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচের জন্য দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্থান পেয়েছেন শ্রীকর ভরত। নির্বাচকরা হয়তো ঋদ্ধির বয়সের কথা ভেবেই তরুণদের সুযোগ দিতে চাইছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00