Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএলের দল কিনতে চলেছেন রনবীর-দীপিকা

ক্রিকেটের সঙ্গে বলিউডের টানটা বহুদিনের পুরানো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের সঙ্গে বলিউডের টানটা বহুদিনের পুরানো। বিশেষ করে আইপিএলের ক্ষেত্রে তো অনেকটাই বেশি। যেখানে তাবড়-তাবড় ব্যবসায়ী এবং শিল্পপতিদের সঙ্গে দল কেনার প্রতিযোগিতায় নামের বলিউডের ব্যবসায়ীরা।

বলিউডের বাদশা শাহরুখ খান থেকে জুঁই চাওলা, অক্ষয় কুমার, প্রীতি জিন্টার নাম আগেই এই তালিকায় ছিল। মাঝে যুক্ত হয়েছিল শিল্পা শেঠির নাম। কিন্তু এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন রনবীর সিং ও দীপিকা পাডুকোন। স্বামী-স্ত্রী একত্রে আসন্ন আইপিএলে দল কেনার জন্য বিড পেপার তুলতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে রনবীর-দীপিকার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি। তাই শুরু হয়েছে নানা জল্পনা।

আর সেটা আরও উসকে দিয়েছেন দীনেশ কার্তিক। টুইটে তিনি রনবীর-দীপিকাকে লিখেছেন, ‘ওরা যে দল কিনবে, সেই টিমের জার্সিও বেশ আকর্ষণীয় হবে।’

আগামী মরশুম থেকে এই খ্যাতনামা ফ্র্যাঞ্চাইজি লিগটিতে মোট ১০টি দল খেলবে। এতদিন যার সংখ্যা ছিল ৮টি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00