Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখের জলে পিএসজিকে বিদায় জানালেন ডি মারিয়া

এটাই যে আর্জেন্টাইন তারকার প্যারিসে শেষ মরশুম হয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারেনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত সাত মরশুম ধরে প্যারিস সাজাঁ তথা পিএসজি-র হয়ে খেলেছেন ডি মারিয়া। এটাই যে আর্জেন্টাইন তারকার প্যারিসে শেষ মরশুম হয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারেনি। বেশ কয়েকদিন ধরেই ডি মারিয়ার পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে গত শনিবার রাতে মেসের বিপক্ষে ম্যাচটাই ছিল প্যারিসে তাঁর শেষ ম্যাচ সেটা পিএসজি-র তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিদায়ী ম্যাচে একটি গোলও করেন তিনি। এই ম্যাচে ৫-০ ব্যবধানে জয় পায় ফরাসি লিগের এই খ্যাতনামা দলটি। মেসের বিরুদ্ধে শেষ তথা পঞ্চম গোলটি করেন ডি মারিয়া।

বিদায় বেলায় চোখের জলকে আটকে রাখতে পারেননি আর্জেন্টিনাকে গত বছর কোপা জেতানো এই ফুটবলারটি। লিওনেল মেসির সতীর্থ গোলের পর এবং ম্যাচ শেষে সমর্থকদের দিকে তাকিয়ে কেঁদে ফেলেন তিনি। মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা সকলেই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ডি মারিয়াকে কুর্নিশ জানান। 

পিএসজি-র সভাপতি নাসের আল খেলাইফি জানান, ‘আমাদের ক্লাবের ভালো-মন্দ সমস্ত কিছু সঙ্গে গত সাত বছর ধরে যুক্ত ছিল ডি মারিয়া। ক্লাব এবং সমর্থকরা ওর অবদান সর্বদা মনে রাখবে’। পাশাপাশি, ক্লাবের তরফ থেকে ডি মারিয়াকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। তবে তাঁর নতুন ঠিকানা কোথায় হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00