Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতালিতে গণধর্ষণের দায়ে ব্রাজিলে জেল খাটতে হবে রবিনহোকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের দায়ে ইতিমধ্যেই সাড়ে চার বছরের সাজা পেয়েছেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার দানি আলভেজ। আর ইতালিতে গণধর্ষণে সাজাপ্রাপ্ত ব্রাজিলের আর এক প্রাক্তন ফুটবলার রবিনহোকে নিজের দেশেই সাজা খাটতে হবে। বুধবার এক রায়ে এ কথা জানিয়ে দিয়েছেন ব্রাজিলের এক আদালতের বিচারকরা। যদিও ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রবিনহোর আইনজীবী।

২০১৩ সালে ইতালির এসি মিলানে খেলেছিলেন রবিনহো। ওই সময়ে মিলানের এক নৈশ ক্লাবে আলবেনিয়ান এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে। নির্যাতিতা যুবতী ওই দিন নিজের ২৩তম জন্মদিন উদ্‌যাপন করতে ওই নৈশ ক্লাবে গিয়েছিলেন। যদিও আলবেনিয়ান তরুণীকে গণধর্ষণের অভিযোগ অস্বীকার করেন রবিনহো। তিনি দাবি করেন, নির্যাতিতার সম্মতিতেই তার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন সবাই। যদিও তাতে লাভ হয়নি। ২০১৭ সালে মিলানের এক নিম্ন আদালত গণধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করে এসি মিলান তারকাকে ৯ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। ২০২০ সালে মিলানের উচ্চ আদালতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন রবিনহো। কিন্তু আপিলে হেরে যান। তার পরেই ইতালির বিচারব্যবস্থা বর্ণবাদমূলক বলেও অভিযোগ করেন ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলা ফুটবলার।

২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত রবিনহোর সাজা বহাল রাখার পাশাপাশি তা কার্যকর করার অনুরোধ জানায় ব্রাজিল সরকারকে। সেই অনুরোধের জবাবে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস জানায়, রবিনহোর শাস্তির বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। সেই মতো ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলারের ভাগ্য নির্ধারণে বুধবার চূড়ান্ত শুনানি করেন ব্রাজিল  আদালতের বিচারকরা। শুনানি শেষে ১১ বিচারকের মধ্যে ৯ জনই রবিনহোর সাজা খাটার পক্ষে মত দেন। বাকি দুই বিচারক বিরোধিতা করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00