Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Copa America: আমেরিকাকে হারাল উরুগুয়ে, শেষ আটে পানামাও

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছল উরুগুয়ে। ম্যাচের ৬৬ মিনিটে জয়সূচক গোলটি করেন উরুগুয়ের ম্যাথিয়াস অলিভিয়েরা। উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার শেষ আটে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের। গ্রুপের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে পানামা-ও।

প্রথম দুই ম্যাচ জিতে শেষ আটে ওঠার ছাড়পত্র আগেই জোগাড় করে নিয়েছিল উরুগুয়ে। তবুও মঙ্গলবার দুর্বল আমেরিকার বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামিয়েছিলেন লুইস সুয়ারেজদের কোচ মার্সেলো বিয়েলসা। প্রথমার্ধে অবশ্য উরুগুয়ের সঙ্গে চোখে চোখ রেখেই লড়াই চালিয়েছে ক্রিশ্চিয়ান পুলিসিচ-অ্যান্থনি রবিনসনরা। ১৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে উরুগুয়ের রক্ষণে হানা দিয়েছিল আমেরিকা। যদিও রবিনসনের হেল রুখে দেন উরুগুয়ের সার্জিও রখেত। ৩৩ মিনিটে নাহিতান নান্দেজের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৪ মিনিটে পেলেস্ত্রির শটও পোস্টের বাইরে দিয়ে চলে যায়। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ৬৬ মিনিটেই ডি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে বাড়ানো বলে রোনাল্ড আরাউজোর হেড প্রতিহত করেছিলেন ম্যাট টার্নার। কিন্তু ফিরতি বলে গোল করেন ম্যাথিয়াস অলিভিয়েরা। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল মার্কিনিরা। ৭৫ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন উরুগুয়ের রক্ষণভাগের এক খেলোয়াড়। ৮২ মিনিটে জশুয়া সার্জেন্টের দারুণ হেড ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন রাখেত। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে উরুগুয়ে।

অরল্যান্ডোতে গ্রুপের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে উঠেছে পানামা। শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। মাঝ মাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ শানায় বলিভিয়া। পাল্টা আক্রমণ শানিয়ে গোল পেয়ে যায় পানামা। ২২ মিনিটে হোসে ফাহার্দোর গোলে এগিয়ে যায় পানামা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপায় বলিভিয়া। ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো মিরান্দা। ৭৯ মিনিটে এদুয়ার্দো গেরেরো ফের বলিভিয়ার জাল কাঁপিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। সংযুক্তি সময়ে পানামার হয়ে তৃতীয় গোলটি করেন সেজার ইয়ানিস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00