Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Copa America: মঙ্গলে অভিযান শুরু ব্রাজিলের, প্রথম একাদশে ঠাঁই হচ্ছে না এনদ্রিকের!

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল মঙ্গলবার কোপা আমেরিকা অভিযান শুরু করছে ব্রাজিল। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর উদ্বোধনী ম্যাচে তারকা ফুটবলার এনদ্রিককে প্রথম একাদশে না রাখার কথা জানিয়েছেন সেলসাওদের কোচ দরিভাল জুনিয়র।

মঙ্গলবার মাঠে নামার আগে কোস্টারিকার বিরুদ্ধে ১০টি ম্যাচ খেলেছে ব্রাজিল। তার মধ্যে ৯টি ম্যাচেই জয় হাসিল করেছে সাম্বার দেশ। আর একটি মাত্র ম্যাচে হেরেছিল। তাও ৬৪ বছর আগে। ১৯৬০ সালে প্যান আমেরিকা কাপে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল কোস্টারিকা। তার পরে আর সেলেসাওদের হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল নেইমার জুনিয়রদের। বিশ্বকাপে ভরাডুবির পরে ব্রাজিল দলে ব্যাপক পরিবর্তন ঘটেছে। নয়া কোচ দরিভাল জুনিয়র কার্যত তরুণ ফুটবলারদের উপরে ভরসা রেখেই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছেন। চোটের জন্য দলে জায়গা পাননি তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তাঁর পরিবর্তে ১৭ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিকের উপরে বিশেষ ভরসা করছেন ব্রাজিল কোচ।

কিন্তু মঙ্গলবার কোপা আমেরিকায় কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম একাদশে সেই প্রধান অস্ত্রকে রাখছেন দরিভাল। বরং রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক এডার মিলিতাও এবং আতলেতিকো মিনেইরোর ফুলব্যাক গুইলার্মে আরনাকে প্রথম  একাদশে রাখছেন। এনদ্রিককে ‘বদলি’ খেলোয়াড় হিসাবেই মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছেন। সোমবার ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ বলেই দিয়েছেন, ’১৭ বছর বয়সী এনদ্রিককে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00