Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছিটকে গেছে ইংল্যান্ড, টি-শার্ট বানিয়ে পাগল-পাগল দশা মালিকের

চি-শার্টের দাম ২৯.৯৯ পাউন্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবারের বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে, এই আশা নিয়ে কয়েক হাজার টি শার্ট বানিয়েছিল একটি সে দেশের একটি কোম্পানি। সেই আশা জলে। কোম্পানির ক্ষতি হয়েছে কয়েক লক্ষ পাউন্ড। সেই টি শার্ট কেনার লোক নেই। খবর দ্য মিররের।

দ্য মিরর পত্রিকার প্রতিবেদন অনুসারে, টি-শার্ট তৈরি করেছিল কার্ল ব্যাক্সটারের কোম্পানি। শার্টের পিছনে লেখা ইংল্যান্ড কাপ উইনার্স ২০২২। প্রতিটি শার্টের দাম ছিল ২৯.৯৯ পাউন্ড। সংস্থা তৈরি করেছিল ১৮ হাজার টি-শার্ট। ১৮ হাজার টি-শার্টের দাম দাঁড়িয়েছে প্রায় চার লক্ষ পাউন্ডের মতো। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে এতটাই খুশি হয়েছিলেন কার্ল ব্যাক্সটার যে তিনি আরও কয়েক হাজার টি-শার্ট তৈরির সিদ্ধান্ত নেয়। ফ্রান্স বনাম ইংল্যান্ড ম্যাচের দিন টিভির পর্দায় চোখ ছিল কার্ল ব্যাক্সটারের। ২-১ গোল ইংল্যান্ড  হেরে যেতেই তিনি খালি কপাল চাপড়াচ্ছে। কারণ, ওই শার্ট কেনার লোক নেই। কিনবেই বা কেন। টি-শার্টের পিছনে লেখা রয়েছে ইংল্যান্ড কাপ উইনার্স।

কার্ল ব্যাক্সটার জানিয়েছেন, বিশ্বাসই করতে পারছি না যে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যাবে ইংল্যান্ড। কাতার বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ড ভালোই খেলছিল। ধরেই নিয়েছিলাম এবার আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। কোথা থেকে সব হিসেব ওলট-পালট হয়ে গেল। আমি পড়েছি মুশকিলে। এই টি-শার্ট কেনার লোক নেই। এই শার্ট আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। 

পেনাল্টি মিস করে বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের, সেমিতে ফ্রান্স

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00