Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নজরে আইএসএল, তিন অধিনায়ক নির্বাচন কোচ হাবাসের

১৯ তারিখ শুরু হচ্ছে আইএসএল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ১৯ তারিখ শুরু হচ্ছে আইএসএল। প্রথম ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগন-কেরল ব্লাস্টার্স। সবুজ-মেরুনের পাখির চোখ যে আইএসএল, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এক সিদ্ধান্তে। একটি ট্রফি ছিনিয়ে নিতে মোহন-কোচ আন্তোনিও লোপেজ হাবাস বেছে নিলেন তিন ক্যাপ্টনকে। এই তিন সেনাপতি হলেন রয় কৃষ্ণ, প্রীতম এবং শুভাশীষ। প্রথম দুজন গতবারও অধিনায়কত্ব করেছেন। নতুন সংযোজন শুভাশীষ। স্বাভাবিকভাবেই এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত শুভাশীষ। বাকিরা তো বটেই।

সংবাদমাধ্যমকে প্রীতম জানিয়েছেন, ‘কোচ আমার ওপর ভরসা রেখেছেন, এটাই সব থেকে বড়ো পাওনা। মোহনবাগান ক্লাবের মতো শতবর্ষপ্রাচীন একটি ক্লাবের অধিনায়কত্ব করার সুযোগ পাওয়া বিশাল সম্মানের। কিন্তু মোহনবাগান এমন একটি দল, যে দলের দর্শন বাকিদের থেকে আলাদা। খাতাকলমে অধিনায়ক একজন হলেও দলের প্রত্যেকেই অধিনায়ক। তাঁরা তাঁদের সেরাটা দিতেই প্রস্তত।’

প্রায় একই মত শুভাশীষের। তাঁর কথায়, ‘আমরা সকলেই বাংলার ছেলে। সবুজ-মেরুন জার্সির উন্মাদনাই আলাদা। এই রকম একটি দলের নেতৃত্ব দেওয়াটা বিশেষ প্রাপ্তি। দায়িত্ব অনেকটাই বেড়ে গেল।’

মাঠে নামার আগে প্র্যাকটিস ম্যাচ খেলাটা দস্তুর। সে হিসেবে মোহনবাগান একটিও প্র্যাকটিস ম্যাচ খেলেনি। সে প্রসঙ্গে কোচ হাবাস জানিয়েছেন, ‘প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি ঠিকই। কিন্তু তার জন্য খুব একটা আফশোস নেই। এই সময় ম্যাচ খেলার থেকেও দলকে ঠিক করাই বেশি জরুরি। ফাঁকফোঁকর ঠিক করে নিতে হবে।’

কেরল ব্লাস্টার্স ম্যাচের আগে এটিকে-মোহনবাগানের প্রস্তুতিও শেষ পর্যায়ে। মূলত দল সংগঠন ও রণনীতি তৈরিতে জোর দেওয়া হচ্ছে। সঙ্গে সেট পিস ও উইং প্লের অনুশীলনও চলছে। প্রথম ম্যাচ জেতার উপরে জোর দিচ্ছে পুরো দল। গতবারের মতোই কেরলকে হারিয়ে শুরুটা ভাল করতে মরিয়া সবুজ-মেরুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00