Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএল শুরুর আগে ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএল শুরু আগে ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস শিবির। আইপিএলের প্রথম দিকের ম্যাচে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে। চোটের কারণে খেলতে পারবেন না কনওয়ে। আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে দেখা যাবে না কনওয়েকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ চলাকালীন বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ডেভন কনওয়ে। তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কনওয়ের পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে আট সপ্তাহ সময় লাগবে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এই বিবৃতি থেকেই স্পষ্ট, কনওয়েকে আইপিএলের প্রথম দিকের ম্যাচে পাওয়া যাবে না। এর ফলে কনওয়েকে ছাড়াই খেলতে নামতে হবে চেন্নাই সুপার কিংসকে।

গত কয়েকটি মরশুমে মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। এবারেও ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। জানা যাচ্ছে, এটাই ধোনির শেষ আইপিএল মপশুম। তবে প্রাক্তন ভারত অধিনায়কের বাল্যবন্ধু পরমজিৎ সিং জানিয়েছেন, ধোনির এটা শেষ মরশুম নয়। ধোনি যথেষ্ট ফিট রয়েছেন। এর পরেও বেশ কয়েকটি মরশুমে ধোনি খেলবে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00