Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্লে অফে যাওয়ার লক্ষ্যে রাজস্থানের বিরুদ্ধে জিততে মরিয়া চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি : প্লে অফে যাওয়ার লক্ষ্যে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে এদিন চেন্নাইকে জিততেই হবে। অন্যদিকে রাজস্থান রয়্যালসেরও প্লে অফে যাওয়া নিশ্চিত করতে এদিনের ম্যাচ জেতা প্রয়োজন।

এদিন চেন্নাইতে কার্যত মরণ বাঁচন ম্যাচে নামছে চেন্নাই। গত কয়েক ম্যাচ ধরেই চেন্নাইয়ের ওপেনার অজিঙ্কা রাহানে ফর্মে নেই। ফর্মে না থাকা অজিঙ্কাকে কি এদিন খেলাবে চেন্নাই, সেটাই এখন প্রশ্ন। জানা যাচ্ছে, অজিঙ্কাকে যদি খেলানো না হয়, তাহলে ডারেল মিচেলকে ওপেনারের জায়গায় খেলানো হতে পারে। সেক্ষেত্রে ডারেল মিচেল যদি ওপেন করতে নামে, তাহলে পরের দিকে ব্যাট করতে সমীর রিজভিকে নামানো হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনিকে শেষের দিকে ব্যাট করতে পাঠানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এদিনের ম্যাচে কি ধোনিকে ওপরের দিকে ব্যাট করতে পাঠানো হবে, এখন সেটাই দেখার।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে কিছু পরিবর্তন করা হবে। এদিনের ম্যাচে সিমরন হায়াতমারের না খেলার সম্ভাবনা বেশি। যেহেতু সিমরন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলের সদস্য, তাই তাঁকে এদিন পাওয়া যাবে বলে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে। অন্যদিকে চেন্নাই রভম্যান পাওয়েল ও কেশব মহারাজের মধ্যে যেকোনও একজনকে খেলাবে। তবে এই ২ খেলোয়াড়ের মধ্যে রভম্যানের খেলার সম্ভাবনাই বেশি। এছা়ড়া প্রথম একাদশে বাকি আর কিছু বদল করা হবে না। জশ বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা এখন দুর্ধর্ষ ফর্মে রয়েছে। ফর্মে থাকা এই ৪ ব্যাটসম্যানই এখন চেন্নাইয়ের কাছে চিন্তার কারণ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00