Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অষ্টমবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন বুমরাহ

দিন-রাতের টেস্টে ভারতীয় পেসারদের দাপটে রীতিমতো দিশেহারা হয়ে গেলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন-রাতের টেস্টে ভারতীয় পেসারদের দাপটে রীতিমতো দিশেহারা হয়ে গেলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। মাত্র ১০৯ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস। একমাত্র অ্যাঞ্জেলো ম্যাথউজ (৪৩) আর কেউই সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বললেই চলে। একের পর এক লঙ্কান ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে ফিরিয়ে ধস নামিয়ে দেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। মাত্র ১০ ওভার বল করে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বুমরাহ। আর এই নিয়ে টেস্ট ক্রিকেটে অষ্টমবার এক ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে নয়া নজির গড়লেন টিম ইন্ডিয়ার এই পেসার।

অন্যদিকে, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। মাত্র ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। মাত্র ২৩ রান করে ফিরে যান বিরাট কোহলি। ৩১ রান আসে হনুমা বিহারীর ব্যাট থেকে।

তবে পন্থ (৩৯) ও শ্রেয়স আইয়ারের (৯২) দৌলতে ২৫০ রান বোর্ডে তুলে ফেলতে সক্ষম হয় ভারত। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন এমবুলডেনিয়া এবং জয়ারিকারমা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00