Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Copa America 2024 : প্যারাগুয়েকে হারিয়ে জয়ের ছন্দে ফিরল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিনিসিয়ুস জুনিয়রের পায়ের জাদুতে কোপা আমেরিকায় ছন্দে ফিরে এল ব্রাজিল। প্যারাগুয়েকে হারিয়ে দিল ৪-১ গোলে। গ্রুপ ডি-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে থাকল ব্রাজিল।

কোপা আমেরিকায় প্রথম ম্যাচের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভিনিসিয়ুসকে। তবে এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা গেল ব্রাজিলিয় তারকাকে। প্যারাগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। ভিনির সঙ্গে ছন্দে ফেরে গোটা ব্রাজিল দল। অন্য দুটি গোল করতে দেখা যায় সাভিও ও লুকাস পাকেতাকে। এদিন ম্যাচ শুরুর ৩০ মিনিটের মাথায় ব্রাজিলকে পেনাল্টি উপহার দিয়ে বসে প্যারাগুয়ে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। পেনাল্টি মিস করেন পাকেতা। এরপর অবশ্য পাঁচ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় ব্রাজিলিয় খেলোয়াড়রা।

বিরতির পর ৪৮ মিনিটের মাথায় ওমর আলদারেত প্যারাগুয়ের হয়ে এক গোল করেন। এরপরও অবশ্য আক্রমণের ঝাঁঝ কমাননি ব্রাজিলিয় খেলোয়াড়রা। ৬৩ মিনিটের মাথায় হ্যান্ডবলের কারণে ফের পেনাল্টি পায় ব্রাজিল। এবারে অবশ্য বল জালে রাখতে ভুল করেননি পাকেতা। এদিকে এদিন অন্য ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছোয় কলম্বিয়া। আগামী বুধবার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00