Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Copa America 2024 : কলম্বিয়ার সঙ্গে ড্র করে শেষ আটে ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি : কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠে গেল ব্রাজিল। গ্রুপ ডি থেকে দ্বিতীয় হয়ে শেষ আটে নাম লিখিয়েছে ভিনিসিয়ুস, রাপিনহারা। এদিন গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে পৌঁছে গেল কলম্বিয়া।

বুধবার ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল ব্রাজিল। ১২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায়। গোল করেন রাফিনহা। বাঁ পায়ের দুরন্ত শটে ফ্রি কিক থেকে গোল করে ব্রাজিল। এরপরে পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া। হ্যামেজ রদরিগেজের বাড়ানো বলে ২০ মিনিটের মাথায় গোল করেন ডেভিনসন সানচেজ। কিন্তু সেই গোল বাতিল হয়ে যায়। তবে প্রথমার্ধের শেষ ম্যাচে জন কার্ডোবার অ্যাসিস্টে গোল করেন ড্যানিয়েল মুনেজ। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। ৫১ মিনিটের মাথায় ভিনিসিয়ুস জুনিয়রের বক্সের বাইরে থেকে নেওয়া শট ডান পাশে ওপর দিয়ে চলে যায়। এরপর ৫৯ মিনিটের মাথায় ফ্রি কিকের সুযোগ পেয়েও গোল করতে পারেননি রাফিনহা। পোস্টের বাঁ পাশ থেকে বেরিয়ে যায় বল। এরপর ৮৩ মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রাফায়েল বোরে। এখানেই শেষ নয়। ইনজুরি টাইমের ৪ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিলের কাছে। কিন্তু আন্দ্রেস পেরাইরার জোরালো শট বাঁচিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত ২৬ ম্যাচে অপরাজিত থেকেই কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠে গেল কলম্বিয়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00