Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সান্তোসে ফিরে প্রথম জয়, ৫০২ দিন পর গোল করলেন নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি : সাত রাজার ধন পেলেন নেইমার। ৫০২ দিন পেরিয়ে গোলের দেখা পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।নেইমার সান্তোসের হয়ে গোল করেছেন অ্যাগুয়া সান্তার বিপক্ষে।যে গোলটি এসেছে পেনাল্টি থেকে। তাতেই আনন্দে আত্মহারা নেইমার। নেইমারের গোলের পর শেষ পর্যন্ত সান্তোস ম্যাচ জিতেছে ৩-১ গোলে।

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন নেইমার।চোটের কারণে খেলতে পারেন নি তিনি। হিসেব করে ধরা গেলে ২০২৩ সালের ৩ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ৫০২ দিনে কোনো গোল করতে পারেননি নেইমার।নেইমার যে লম্বা সময় গোল করতে না পারলেও সোমবার(১৭ ফেব্রুয়ারি)গোলের দেখা পেয়েছেন তিনি। সান্তোসে ফেরার পর এটি নেইমারে প্রথম জয়। এর আগে যে তিন ম্যাচে নেইমার খেলেছেন, তার মধ্যে দুই ম্যাচ ড্র হয়েছে, অন্যটিতে হেরেছে সান্তোস।

গোল করার পর সামাজিক মাধ্যমে অর্থপূর্ণ বার্তাও দিয়েছেন নেইমার।তিনি জানিয়েছেন, ‘এটি সত্যিই গুরুত্বপূর্ণ জয়। দলকে এইজন্য অভিনন্দন জানায়। আরও এগিয়ে চলো সান্তোস। আমিও খুব খুশি। নিজের দলকে এইভাবে জিততে দেখাটা সত্যিই সৌভাগ্যের।’

উল্লেখ্য, সান্তোসের হয়ে গোল করার আগে নেইমার সর্বশেষ গোলটি করেছিলেন আল হিলালের হয়ে ২০২৩ সালের অক্টোবরে। এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মানজাদারানের বিপক্ষে আল হিলালের ৩-০ গোলের জয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান। কিন্তু এর পরপরই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটের শিকার হয়েছিলেন নেইমার। গত অক্টোবরে মাঠে ফিরলেও এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলেছেন নেইমার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00