Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিলামের আগেই বড় ধাক্কা খেল হায়দরাবাদ ও পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি

চলতি মাসেই বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর। যার দিকে এখন চোখ রয়েছে ক্রিকেটমহলের। কারণ, এবারের নিলামে প্রথমবারের মতো সমস্ত দলগুলি নতুন করে তৈরি করা হবে। ক্রিকেটারদের নিয়ে পড়বে কাড়াকাড়ি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই নতুন করে ক্রিকেটার ক্রয় করবে। আর সেই সঙ্গে চারজন করে ক্রিকেটার তারা ধরে রাখতে পারবে।

তবে মেগা নিলামের আগেই বড়সড় ধাক্কা খেল হায়দরাবাদ ও পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। আচমকাই পদত্যাগ করলেন দুই দলের হেড কোচ। সানরাইজার্সের কোচ টেভর বেলিস এবং পঞ্জাবের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার নিজে থেকেই ইস্তফা দিয়েছেন। তবে নিলামের আগে এই বিষয়টা একটা বড় ধাক্কা দু’পক্ষের জন্যই। কারণ, নিলামে কোচের সঙ্গে পরামর্শ করেই ক্রিকেটার দলে নেওয়া হয়।

সূত্রের খবর, তাঁরা দু’জনই লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছেন। কারণ, সেখান থেকে বেলিস ও ফ্লাওয়ারকে বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00