Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চ্যাম্পিয়ান্স লিগে রিয়ালের ম্যাচের দায়িত্বে নিষিদ্ধ রেফারি

Share:

নিজস্ব প্রতিনিধি : রেফারিং বিতর্ক পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। কখনও রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ উঠছে রিয়ালের বিরুদ্ধে, কখনও আবার খারাপ রেফারিংয়ের শিকার হতে হচ্ছে রিয়ালকে। এবার চ্যাম্পিয়ান্স লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচে এমন এক রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে ইটালির সিরি ‘আ’-তে নিষিদ্ধ করা হয়েছে।

জানা গিয়েছে, ওই রেফারির নাম মার্কো দি বেল্লো। চ্যাম্পিয়ান্স লিগের শেষ ষোলোয় জার্মানির দল লাইপজিগের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কো দি বেল্লোকে। শুক্রবার ইটালির লা সিরিতে এসি মিলন ও লাৎসিওর ম্যাচে ১-০ গোলে জেতে এসি মিলান। সেই ম্যাচে তিন জন খেলোয়াড়কে লালকার্ড দেখিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দি বেল্লো। ইটালির সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, সেই ম্যাচের পর দি বেল্লোকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইটালির লিগ থেকে নিষিদ্ধ করা হলেও বেল্লোকে রেফারি হিসাবে বহাল রেখেছে উয়েফা। বুধবার রিয়ালের যে ম্যাচটি হবে তাতে বেল্লোর সহকারি রেফারি হিসাবে কাজ করবেন ফিলিপ্পো মেলি। ভিএআরের দায়িত্বে থাকবেন মাসিমিলিয়ানো ইররাতি। এর আগে শেষ ষোলোর প্রথম লেগটা লাইপজিগের বিপক্ষে খেলে জিতেছিল রিয়াল। বুধবারের ম্যাচে কী রিয়াল জয় ছিনিয়ে নিতে পারবে এখন সেটাই দেখার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00