Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোটের কারণে এশিয়া কাপ শেষ সাকিবদের দলের আরও এক ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: সুপার ফোরের আগেই টাইগার শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে চলতি এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত। হ্যামস্ট্রিয়েং চোটের কারণে প্রতিযোগিতায় আর খেলা হচ্ছে না তাঁর। চিকি‍ৎসার জন্য লাহোর থেকে দেশে ফিরছেন তিনি। তাঁর জায়গায় পরিবর্ত খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন লিটন দাস।

এশিয়া কাপের গ্রুপ লিগের দুটি ম্যাচেই দুরন্ত ব্যাটিং করেছিলেন নাজমুল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৯ রান করেছিলেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে করেছিলেন ১০৪ রান। মেহেদী হোসেন মিরাজের সঙ্গে জুটি বেঁধে দলকে রানের পাহাড়ের ওপরে দাঁড় করিয়েছিলেন। এখনও পর্যন্ত এশিয়া কাপে সর্বাধিক রানকারী হিসেবে রয়েছেন। কিন্তু রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময়েই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন টাইগারদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার।

মঙ্গলবার বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছিলেন নাজমুল। যে কারণে ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গিয়েছে, তাঁর মাংসপেশি ছিঁড়ে গিয়েছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে বিশ্রামে পাঠানো হচ্ছে তাঁকে। এশিয়া কাপে আর খেলবে না। সুস্থ হয়ে উঠলে বিশ্বকাপে খেলবে।’ নাজমুলের চোট পাওয়ার বিষয়টি ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে বিসিবি। পরিবর্ত খেলোয়াড় হিসেবে যাতে লিটনকে নেওয়া যায় সেই অনুমতিও চাওয়া হয়েছে। নাজমুলের মতো ক্রিকেটারের চোট পাওয়া সাকিবদের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00