Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের স্বপ্ন ভেঙে দিয়ে সাফ ফাইনালে বাংলাদেশের মেয়েরা

হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার। আর দুটি গোল করেছেন আকলিমা খাতুন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নেপালের কাছে হেরে বাংলাদেশ ও ভূটানের ফলাফলের দিকে তাকিয়ে ছিল ভারতীয় মেয়েরা। কিন্তু ভারতীয় মেয়েদের সেই স্বপ্ন ভেঙে দিয়ে মঙ্গলবার রাতে ভুটানের জালে পাঁচ গোল জড়িয়ে অনূর্ধ ২০ সাফ কাপের ফাইনালে শামসুন্নাহার-আকলিমারা। এদিন হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার। আর দুটি গোল করেছেন আকলিমা খাতুন। আগামী বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে শিরোপা জেতার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

এদিন বিকেলে প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে গিয়েছিল ভারতের মেয়েরা। ফলে ফাইনালে পৌঁছনোর রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যায় বাংলাদেশি মেয়েদের কাছে। দ্বিতীয় ম্যাচে ভূটানের বিরুদ্ধে ড্র করলেই ফাইনালে পৌঁছে যেত শামসুন্নাহাররা। কিন্তু এদিন কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপায় বাংলাদেশি মেয়েরা। ম্যাচের ২২ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার বাঁ দিক দিয়ে ঢুকে আকলিমাকে লক্ষ্য করে পাস বাড়ান। একজনকে কাটিয়ে বল জালে গড়ান আকলিমা। গোল পাওয়ার পরের মিনিটে বক্সের বাঁ দিক থেকে ফের ঢোকার চেষ্টা করেছিলেন শামসুন্নাহার। তাকে ফেলে দেন ভুটানের ডিফেন্ডার তাশি। ভারতীয় রেফারি কুশুম মান্দি পেনাল্টি দিতে ভুল করেননি। যদিও সুযোগটা কাজে লাগাতে পারেননি শাহেদা আক্তার রিপা। তার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পেনাল্টি মিস করার পরে ২৯ মিনিটে উন্নতির কর্নার থেকে শামসুন্নাহারের হেডে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। ৩২ মিনিটে সহজ সুযোগ মিস করেন আকলিমা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেড়েফুঁড়ে ঝাঁপায় বাংলাদেশ। ৫৩ মিনিটে শাহেদা আক্তার রিপার পাস ধরে অধিনায়ক শামসুন্নাহার দৌড়ে গিয়ে বক্সের মাথা থেকে জোরালো শট নেন। দ্বিতীয় পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আকলিমা খাতুন। পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন অধিনায়ক শামসুন্নাহার। বাম দিক দিয়ে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাস দিয়ে বল জালে জড়ান। বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। তার পরে গোলের আরও কয়েকটি সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু আকলিমা, শামসুন্নাহার ও রিপারা তা কাজে লাগাতে পারেননি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00