Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভূটানকে ৮-০ গোলে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশি মেয়েরা

২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ মহিলা ফুটবল দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: চলতি সাফ চ্যাম্পিয়ানশিপে (SAFF Championship) অশ্বমেধের ঘোড়ার মতোই যেন ছুটে চলেছে বাংলাদেশের মহিলা ফুটবলাররা (Bangladesh women’s football team)। আজ শুক্রবার ভূটানকে (Bhutan) গোলের মালা পরিয়ে ফাইনালে পৌঁছে গেল সাবিনা খাতুন (Sabina Khatun)-ঋতুপর্ণা চাকমারা (Rituparna Chakma)। ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ মহিলা ফুটবল দল (Bangladesh women’s football team)। খেতাব জিততে আগামী ১৯ সেপ্টেম্বর ফের মাঠে নামবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

এদিন কাঠমান্ডুর রাঙাশালা স্টেডিয়ামে (Rangasala Stadium) ম্যাচের প্রথম মিনিট থেকেই ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা সরকারদের গতির কাছে বার বার পরাস্ত হতে থাকেন ভূটানের মেয়েরা। দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না (Sirat Jahan Shawpna) গোলরক্ষককে কাটিয়ে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। ১৮ মিনিটে মারিয়া মন্ডার পাস থেকে ফের দলকে এগিয়ে দেন অধিনায়ক সাবিনা খাতুন (Sabina Khatun)। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের (Krishna Rani Sarkar) গোলে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা (Rituparna Chakma)।

প্রথমার্ধের ৪-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের মেয়েরা দ্বিগুণ উ‍ৎসাহ নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে। ৫৩ মিনিটে ভূটানের জালে বল ঢুকিয়ে দলকে ৫-০ গোলে এগিয়ে দেন সাবিনা খাতুন। চার মিনিট বাদে সাবিনার ফ্রিকিক ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে মাসুরা পারভীন আলতো শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন। ৮৮ মিনিটে বদলি তহুরা গোল করেন। ইনজুরি টাইমে গোল করে হ্যাটট্রিক করার পাশাপাশি দলকে ৮-০ গোলে এগিয়ে দেন সাবিনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00