Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জল্পনাই সত্যি হলো।  বিশ্বকাপে দলের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। বুধবার সামাজিক মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন বাবর। তিন ফরম্যাট অর্থা‍ৎ টেস্ট, ওয়ান ডে ও টি টোয়েন্টিতে আর অধিনায়কত্ব সামলাতে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে। 

চলতি বিশ্বকাপে খেলতে আসার আগে অনেক ক্রিকেট বোদ্ধাই পাকিস্তানকে সম্ভাব্য বিজয়ী হিসেবে বাজি ধরেছিলেন। প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করার পরেও মুখ থুবড়ে পড়েছিলেন বাবররা। বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি। পঞ্চম স্থানে থেকেই শেষ করতে হয়েছে বিশ্বকাপ অভিযান। আফগানিস্তানের মতো দুর্বল দলের কাছে হারতে হয়েছিল। বাবর আজমদের পারফরম্যান্সের সমালোচনায় সরব হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। জল্পনা শুরু হয়েছিল, বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের জেরে অধিনায়কত্ব যেতে পারে এক সময়ে ওয়ান ডে ক্রিকেটের শীর্ষ ব্যাটারকে।

এদিন সন্ধ্যায় নিজের ‘এক্স’ হ্যান্ডেলেই পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন বাবর। তিনি লেখেন, ‘তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে।’

২০১৯ সালে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাবর। চার বছরের বেশি সময় ধরে দেশকে নেতৃত্ব দিয়েছেন। যদিও এশিয়া ও বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ধরাশায়ী হওয়ার পরেই জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবি তুলেছেন অনেকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00