Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে বড়সড় ধাক্কা অজি শিবিরে

একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় কার্যত অজি শিবিরে আতঙ্ক ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামার কয়েক ঘন্টা আগে কার্যত বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। উইকেটকিপার জো হিংলিশের পরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাঁ হাতি স্পিনার অ্যাশটন আগর। মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে লাহোরের গদ্দাফি স্টেয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ছিটকে গিয়েছেন দল থেকে। একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় কার্যত অজি শিবিরে আতঙ্ক ছড়িয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরে ওয়ান ডে সিরিজ থেকে দলের চার অপরিহার্য খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তিন বোলার প্যাট কামিন্স, জোস হেজেলউড ও এবং মিশেল স্টার্ক এবং ব্যাটসম্যান ডেভিড ওর্নারকে একদিনের সিরিজের জন্য দলে রাখা হয়নি। কনুইয়ের চোটের কারণে ছিটকে গিয়েছেন স্টিভ স্মিথ। কাঁধে চোটের কারণে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মিশেল মার্শ। একের পর এক খেলোয়াড় যেভাবে করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন এবং চোটের কারণে ছিটকে যাচ্ছেন, তাতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে।

আপাতত অজি অধিনায়কের হাতে মাত্র ১৩ জন খেলোয়াড় রয়েছেন। অথচ তিনটি ওয়ান ডে ম্যাচের পাশাপাশি তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে হবে। নতুন করে কেউ চোট পেলে কিংবা করোনায় আক্রান্ত হলে পাকিস্তানের বিরুদ্ধে ১১ জন খেলোয়াড়কে মাঠে নামানো বড় সমস্যা হয়ে দাঁড়াবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00