Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান দলে ফিরলেন রিজওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল মঙ্গলবার বক্সিং ডে টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। প্রথম টেস্টে শোচনীয় হারের ফলে মেলবোর্নের টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছেন শান মাসুদরা। তাই দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের যে  দল ঘোষণা করা হয়েছে তাতে প্রথম টেস্টে খেলা একাধিক খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ রিজওয়ানকে।

দ্বিতীয় টেস্টে নামার আগে এমনিতেই চোট আঘাতে জর্জরিত পাক শিবির। চোটের কারণে পেসার খুররম শাহজাদ আগেই ছিটকে গিয়েছেন। প্রধান দুই স্পিনার আবরার আহমেদ ও নোমান  আলীকেও পাচ্ছে না পাক দল। শাহিন আফ্রিদির সঙ্গে পেস আক্রমণে থাকছেন পার্থে অভিষেক ইনিংসে ৬ উইকেট নেওয়া আমের জামাল। তাদের সঙ্গী হবেন মির হামজা ও হাসান আলী। একমাত্র স্পিনার হিসেবে খেলতে পারেন সাজিদ খান। তবে পাকিস্তান দল পরিবর্তন আনলেও পার্থ টেস্টের দল নিয়েই মাঠে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই ২০২১ সালে  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৭ রানে ৬ উইকেট নেওয়া স্কট বোল্যান্ডের ঠাঁই হচ্ছে না। তবে আগামিকাল মঙ্গলবার সঠিক সময়ে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে টেস্ট শুরু হবে কিনা, তা নিয়ে খানিকটা সংশয় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার মেলবোর্নে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা আছে।

বক্সিং ডে টেস্টে দুই দলের হয়ে কারা মাঠের লড়াইয়ে নামবেন, তা দেখে নেওয়া যাক-

পাকিস্তান দল: ইমাম-উল হক, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ  রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00