Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৫ জনের দল ঘোষিত, ঠাঁই হল না লাবুশানের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়কত্বের দায়িত্বভার সঁপে দেওয়া হয়েছে প্যাট কামিংসের কাঁধেই। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েলের অভিজ্ঞ খেলোয়াড়দের দলে রাখা হয়েছে। তবে ঠাঁই হয়নি মার্নুস লাবুশানে এবং বিগ হিটার হিসেবে পরিচিত টিম ডেভির।

সম্ভাব্য ১৫ দলে স্পিনার নাথান এলিসের পরে জায়গা দেওয়া হয়েছে সিয়ান অ্যাবোটকে। তাছাড়া স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা এবং অ্যাশটন অ্যাগারও দলে জায়গা করে নিয়েছে। দুই উইকেট কিপারকে ঠাঁই দেওয়া হয়েছে। অ্যালেক্স ক্যারির পাশাপাশি থাকছেন জোস ইঙ্গলিস। গত মাসে প্রাথমিকভাবে যে ১৮ জনের দল গড়া হয়েছিল তা থেকে বাদ পড়েছেন অ্যারন হার্ডি, তানভীর সাঙ্গা এবং নাথান এলিস। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে মোট আটটি একদিনের ম্যাচ খেলবে দল। ওই ম্যাচের পারফরম্যান্সের উপরেও বিশেষ নজর রাখা হয়েছে। ওই ম্যাচ শেষেই চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ জনের দলে কারা-কারা রইলেন, এক বার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক-

প্যাট কামিংস (অধিনায়ক), স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারি, জোস ইঙ্গলিস, সিয়ান অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জোস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00