Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই ভাইয়ের পায়ের জাদুতে হার মানল আতলেতিকো মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি : স্প্যানিশ কোপা দেল রে-তে আতলেতিকো মাদ্রিদকে তিন গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল অ্যাথলেটিক বিলবাও। আতলেতিকো মাদ্রিদকে হারানোর পিছনে কৃতিত্ব রয়েছে ইনাকি ও নিকোর। এই নিয়ে পাঁচ বছরের মধ্যে তৃতীয়বার ফাইনালে উঠল বিলবাও।

অ্যাথলেটিক বিলবাওকে হারানোর পিছনে যে দুজনের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য সেই দুজন হলেন ইনাকি ও নিকো। ইনাকি ও নিকোর বেড়ে ওঠা এই বিলবাও অঞ্চলেই। দিয়াগো সিমিওনের আতলেতিকোকে একের পর এক আক্রমণ শানিয়ে তছনছ করে দেয় বিলবাও। ম্যাচ শুরুর ১৩ মিনিটের মাথায় প্রতি আক্রমণে ইনাকিকে ক্রস বাড়ান নিকো। চোখ ধাঁধানো ভলিতে গোল করেন ইনাকি। এরপর ইনাকির পাস থেকে ৪৩ মিনিটের মাথায় গোল করেন নিকো। এরপর ৬১ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন গোর্কা গুরুজেতা। ৫৪ বছরের মধ্যে নক আউট পর্বের কোনও ম্যাচে আতলেতিকোকে হারিয়ে দিল বিলবাও।

আগামী ৬ এপ্রিল মায়োর্কার মুখোমুখি হবে বিলবাও। সেভিয়ার লা কার্তুয়ায় এই ফাইনাল ম্যাচ হওয়ার কথা। এখন দেখার ফাইনালেও দুই ভাই ইনাকি ও নিকো তাঁদের পায়ের জাদু দেখাতে পারে কিনা। বৃহস্পতিবার রাতের এই ম্যাচকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। জানা যায়, ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের পাশে একটি পানশালায় আতলেতিকো সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বিলবাওয়ের সমর্থকরা। এই ঘটনায় এক আতলেতিকো সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00