Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৫-এর ক্লাব বিশ্বকাপে অংশ নেবে আতলেতিকো মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্লাব বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। ইতিমধ্যে চ্যাম্পিয়ান্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনা বিদায় নিলেও মাদ্রিদের এই দলটি অবশ্য ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে অংশ নিতে চলেছে।

চ্যাম্পিয়ান্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা হেরে গিয়েছে পিএসজির কাছে। অন্যদিকে জার্মানির ক্লাব ডর্টমুন্ডের কাছে হার মানতে হয়েছে আতলেতিকো মাদ্রিদের। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ হারলেও পয়েন্ট তালিকায় বার্সেলোনার ওপরে রয়েছে আতলেতিকো। এরফলে আগামী আগামী বছর আতলেতিকোর ক্লাব বিশ্বকাপ খেলার ছাড়পত্রও মিলেছে।

২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ান হয়েছেন, তাদের ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে চ্যাম্পিয়ান্স লিগের তিনটি সংস্করণে চ্যাম্পিয়ান ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসির ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে।

পাশাপাশি ইউরোপের আরও ৭টি ক্লাব বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বুরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা ও জুভেন্টাসের ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ৩২ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ইউরোপ থেকে অংশ নেবে ১২টি দল। এছাড়াও দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে দল ক্লাব বিশ্বকাপে অংশ নেবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00