Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: এশিয়া কাপের সুপার ফোরে বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগের দিন আফগানিস্তানের বিরুদ্ধে যে দল খেলেছিল, তাতে একটাই পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন লিটন দাস। তবে আগের ম্যাচের মতোই মহম্মদ নাইমের সঙ্গে দলের গোড়াপত্তন করতে নেমেছেন মেহেদি হাসান মিরাজ।

গদ্দাফির পিচ বরাবরই ব্যাটসম্যানদের সহায়ক হিসেবে পরিচিত। প্রথমে ব্যাট করে বড় রান করে পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। যদিও শাহিন আফ্রিদি, হারিস রউফ আর নাসিম শাহকে নিয়ে গঠিত পাকিস্তানের পেস বোলিং লাইন আপ যে কোনও দলের ব্যাটারদের যথেষ্টই বিড়ম্বনায় ফেলতে পারে। গ্রুপ লিগের ম্যাচে শাহিন আফ্রিদির আগুন ঝরানো বোলিংয়ে ভারতের টপ অর্ডারে ধস নামিয়ে ছিল।

ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগার শিবির। দ্বিতীয় ওভারে নাসিম শাহের প্রথম বলেই ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরেছেন আগের ম্যাচে শতরানকারী মেহেদি হাসান মিরাজ। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন দলে ফিরে আসা লিটন দাস। তিন ওভার শেষে বাংলাদেশের রান এক উইকেটে ১৩ রান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00