Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Paris Olympic 2024: ফাইনালে চতুর্থস্থানে পৌঁছেও ছন্দপতন, পদক হাতছাড়া শুটার অর্জুনের

যদিও এদিন ম্যাচের প্রথম ধাপে অর্জুন শুরুটা দুরন্তভাবে করলেও শেষে গিয়ে হোঁচট খান তিনি। প্রথম শটেই ১০.৭ পয়েন্ট স্কোর করেছিলেন তিনি। তবে পরের দিকে ধীরে ধীরে ছন্দপতন হয় তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ১০ মিটার এয়ার পিস্তলে মাত্র ০.১ মিটার ব্যবধানে রূপো হাতছাড়া হয়েছিল মনু ভাকের। তবে তৃতীয়স্থানে ব্রোঞ্জ জিতে ১২ বছর পর শুটিংয়ে ভারতকে অলিম্পিক্সের পদক এনে দিয়েছেন ২২ বছর বয়সী মনু ভাকের। তাঁর জেতার পর গোটা দেশবাসী তাকিয়েছিলেন এয়ার রাইফেলে ফাইনালে ওঠা রমিতা জিন্দলের উপর। কিন্তু দেশবাসীকে আশা জাগিয়েও জিততে পারেননি রমিতা জিন্দল (Ramita Jindal)। সোমবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সপ্তম স্থানে এসেই থেমে যায় তাঁর অলিম্পিক্সের যাত্রা। তবে রমিতার পরেও আশা ছাড়েন দেশবাসী। কেননা শেষ তুরুপের তাস ছিলেন পুরুষ শুটাররা।

কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিলেন অর্জুন বাবুতা (Arjun Babuta)। যদিও এদিন ম্যাচের প্রথম ধাপে অর্জুন শুরুটা দুরন্তভাবে করলেও শেষে গিয়ে হোঁচট খান তিনি। প্রথম শটেই ১০.৭ পয়েন্ট স্কোর করেছিলেন তিনি। তবে পরের দিকে ধীরে ধীরে ছন্দপতন হয় তাঁর। যত পদকের লড়ি এগতে থাকে, পিছিয়ে পড়তে থাকেন অর্জুন। শেষ পর্যন্ত চার নম্বরে শেষ করেন অলিম্পিক্সের যাত্রা। পদক হাতছাড়া হল ভারতের অর্জুনের ।এই ইভেন্টের নিয়ম হচ্ছে, ৫টি করে শটের দুটি সিরিজ গুলি ছোড়েন শ্যুটাররা।

কিন্তু প্রত্যেক সিরিজের জন্য সময় দেওয়া হয় ২৫০ সেকেন্ড। তারপর শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। সেখানে প্রত্যেক প্রতিযোগী ১৪টি করে সিঙ্গল শট নেন, তার জন্যে সময় দেওয়া হয় ৫০ সেকেন্ড। প্রথম দুই সিরিজ ও দুটি সিঙ্গল শটের পর থেকে পয়েন্ট টেবিলের নীচে থাকা শ্যুটাররা আউট হতে শুরু করেন। প্রত্যেক দুটি করে শটের পর একজন করে আউট হয়ে যান। সোমবার ফাইনালে দুই সিরিজের পর তৃতীয় স্থানে ছিলেন অর্জুন। পরে ১৩ নম্বর শটে ৯.৯ মারার পর থেকেই ছন্দপতন হয় অর্জুনের। চার নম্বরে শেষ করেন তিনি। খেলায় তৃতীয় হয়েছেন ক্রোয়েশিয়ার মিরান মারিচিচ, তিনি peyechen ব্রোঞ্জ। সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন দ্বিতীয় হয়েছেন, তিনি রুপো জিতেছেন। আর চীনের শেং মাত্র ১৯ বছর বয়সে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতেছেন।

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

0:00