Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Asia Cup: ভারতের ফাইনালে যাওয়া এখন অঙ্ক নির্ভর

আজ ভারত নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, পরের খেলা আফগানিস্তানের বিরুদ্ধে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুবাইতে মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হওয়া আজকের ম্যাচ শিবিরের কাছে আত্মমর্যাদার। এশিয়াকাপে টিকে থাকতে গেলে আজকের ম্যাচে জয় পেতেই হবে। তবে জয় পেলেও যে ভারত যে ফাইনালে পৌঁছে যাবে এমনটা নয়। এর পিছনে বেশ কয়েকটি যদি কিন্তু কাজ করছে। সেই ‘যদি’ ‘কিন্তু’র হিসেবের দিকে তাকিয়ে দেখা যাক।

এশিয়া কাপে ভারতের আরও একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচেও জয় অর্জন করতে হবে ভারতকে। অর্থাৎ, পরপর দুটি ম্যাচে জয় পেতেই হবে। সেই সঙ্গে ফাইনালে টিকিট নিশ্চিত করতে হলে নেট রানরেটে বাকিদের থেকে এগিয়ে থাকতে হবে। ফাইনালের টিকিট পাওয়া বাকি দুটি দলের নেটরান রেটের সঙ্গে ভারতের নেটরান খতিয়ে দেখা হবে। সে ক্ষেত্রে ভারত বাকি দুটি দলের নেটরান রেটে এগিয়ে থাকলেই ফাইনালে তাদের টিকিট নিশ্চিত।

আজ ভারত নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরের খেলা আফগানিস্তানের বিরুদ্ধে। মঙ্গলবারের ম্যাচে এবং পরের ম্যাচে ভারত জয় পেলে এশিয়াকাপের ফাইনালের লড়াই তাদের সঙ্গে যুক্ত হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আর আজকের ম্যাচে ভারত হেরে গেলে এশিয়াকাপে অন্যান্য দলের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

পাকিস্তানের কাছে হেরে যাওয়ার ফলে এবারের এশিয়াকাপে ভারতের ফাইনালে যাওয়া পুরোপুরি অঙ্ক নির্ভর হয়ে গেল তা বলাই বাহুল্য।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব,  দিনেশ কার্তিক/ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার,  আভেশ খান, আর্শদীপ সিংহ, যজুবেন্দ্র চাহাল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00