Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পোল্যান্ডের পর রাশিয়াকে বয়কট করল সুইডেন ও চেক রিপাবলিক

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ক্রীড়া বিশ্বে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের দেখানো পথেই হাঁটল সুইডেন ও চেক রিপাবলিক। ইউক্রেনে হামলা করার প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে আসন্ন কাতার বিশ্বকাপের ম্যাচ খেলা বয়কট করল এই দুই দেশ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ক্রীড়া বিশ্বে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া।

গত শুক্রবারই ফিফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ সেন্ট পিটাসবার্গ থেকে সরিয়ে প্যারিসে আনা হয়েছে। ফর্মূলা ওয়ানে রাশিয়ান গ্রাঁ পিক্সও বাতিল করা হয়েছে। ক্রীড়াজগতের বিভিন্ন ক্ষেত্র থেকে যুদ্ধ নয় শান্তির আহবান শোনা যাচ্ছে। এমন অবস্থাতেই বড়সড় পদক্ষেপ নিয়েছে পোল্যান্ড। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফের ম্যাচ বয়কট করেছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। এবার সেই রাস্তায় পা রাখল সুইডেন ও চেক রিপাবলিকের মতো দেশগুলিও।

এই বিষয়ে পোল্যান্ড দলের অন্যতম ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি এই বিষয়ে জানিয়েছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তটা একেবারেই ঠিক। এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতির কথা বিবেচনা করে একদমই রাশিয়ার বিরুদ্ধে খেলার কথা ভাবতে পারছি না। এতে রাশিয়ার ফুটবলার এবং ফ্যানদের কোনও দোষ নেই। কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা এই ম্যাচ বয়কট করছি।’ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00