Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪ বছর বাদে ফের খেলতে ভারতে আসছেন মেসি, কোন মাঠে নামবেন ফুটবলের রাজপুত্তুর?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল তারকা লিওনেল মেসির(Lionel Messi) জনপ্রিয়তা বিশ্বব্যাপী হলেও ভারতে তাঁর ফ্যানবেসের কথা আলাদা করে উল্লেখ না করলেই নয়। ফুটবলের জাদুকর মেসিকে ভগবান বলেও মনে করেন অগণিত ভারতবাসী। প্রায় ১৪ বছর আগে ভারতের মাটিতে শেষবারের মতো আগমন ঘটেছিল এই ফুটবল তারকার‌। মাঝে পেরিয়ে গিয়েছে অনেকগুলি দিন। তবে মেসির জনপ্রিয়তায় যেমন ভাটা পড়েনি তেমনই উত্তরোত্তর ভারতে বৃদ্ধি পেয়েছে মেসি ভক্তের সংখ্যা। তবে খুব শীঘ্রই এই ফুটবল তারকার খেলা চাক্ষুষ করার সুযোগ পেতে চলেছেন ভারতীয়রা।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমেও এগিয়ে বাংলা, ৫০ হাজার কোটি টাকার ব্যবসা রাজ্যে, বাড়ছে কর্মসংস্থান

এদিন বুধবার কেরলের ক্রীড়ামন্ত্রী এই সুখবরের কথা নিশ্চিত করেছেন। ক্রীড়ামন্ত্রী ভি আব্দুল রহিম জানিয়েছেন, আগামী বছরেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে ভারতের কেরলে(Kerala)। এবং সবচেয়ে বড় চমক, সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। টিম আর্জেন্টিনার এই সফরের সকল খরচ বহন করবে কেরল সরকার(Kerala Government)।

আগামী বছরের ঠিক কোন সময়ে ভারতে আসতে চলেছেন মেসি ও টিম আর্জেন্টিনা? জানা গিয়েছে, পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে হতে পারে এই প্রদর্শনী ম্যাচ। আপাতত কেরলের কোচিতে আসন্ন এই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। কারণ সেই স্টেডিয়ামে ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধরে। আসন্ন এই ম্যাচ উপলক্ষ্যে ফিফা কর্তারাও কেরলে আসবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ২০২৫ সালে দুর্গাপুজোয় টানা ১৩ দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারিদের

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষ বার ভারতে এসেছিলেন মেসি। তাও আবার খোদ কলকাতার বুকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচ দেখতে হাজির হয়েছিল প্রায় ১ লক্ষ দর্শক। গোটা শহরে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল উন্মাদনা । কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল গোটা আর্জেন্টিনা দলকে। আসন্ন কেরলের ম্যাচ নিয়েও যথেষ্ট আশাবাদী কেরল রাজ্য সরকার। ভারতের বিভিন্ন শহর ছাড়াও আশেপাশের দেশ থেকেও অনেকে এই ম্যাচ দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে। অপেক্ষা আর মাত্র কয়েক মাসের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00