Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিতের কাছে ভারত-পাক ম্যাচের টিকিট চাইলেন এক ভক্ত

যেটার জন্য মুখিয়ে রয়েছেন অসংখ্য ক্রিকেট প্রেমীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরব আমিরশাহিতে চলছে আইপিএল। আগামী সপ্তাহেই ইতি ঘটবে ভারতে এই ফ্র্যাঞ্চাইজি লিগটির। আর তারপরই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। আর আইসিসি-র এই মেগা টুর্নামেন্টের সবথেকে বড় আকর্ষণ হল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। যেটার জন্য মুখিয়ে রয়েছেন অসংখ্য ক্রিকেট প্রেমীরা।

২৪ অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হতে চলা এই মহারণের টিকিটের চাহিদা তুঙ্গে। দিন কয়েক আগেই অনলাইনে ভারত-পাক ম্যাচের টিকিট ছেড়েছিল আইসিসি। আর মাত্র একঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। আর টিকিটের দামও ছিল রীতিমতো আকাশছোঁয়া। তবে তা সত্ত্বেও টিকিটের চাহিদা এবং উন্মাদনা একবিন্দুও কমেনি।

মাত্র একঘণ্টায় সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার জন্য বেশ হতাশ অনেকেই। বহু ক্রিকেট প্রেমীরা সামনে থেকে কোহলি-বাবর দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন। একজন ভারতীয় সমর্থক তো রোহিত শর্মার কাছেই ভারত-পাক ম্যাচের টিকিট চেয়ে বসলেন। যা দেখে সকলেই রীতিমতো অবাক।

শুক্রবার মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ চলাকালীন গ্যালারিতে উপস্থিত থাকা এক সমর্থক হিটম্যানকে উদ্দেশ্য করে প্ল্যাকার্ড তুলেছিলেন। যেখানে লেখা ছিল, ‘রোহিত, দয়া করে আমাকে ভারত-পাকিস্তান ম্যাচের দু’টি টিকিট দাও।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00