Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩৮-এ পা রাখলেন ফুটবলের রাজপুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩৮-এ পা রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বুধবার চিলির বিরুদ্ধে কোপা আমেরিকায় খেলতে নামছে আর্জেন্টাইন খেলোয়াড়রা। তার আগে সোমবার মেসির জন্মদিনকে ঘিরে উৎসবের আনন্দে মাতলেন আর্জেন্টিনার ফুটবলাররা।

এবারের কোপা আমেরিকায় ফুটবল দলকে নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এমন একটা সময়ে মেসির জন্মদিন পালিত হচ্ছে, যখন কোপা আমেরিকার মতো বড় বিশ্বকাপের আসর বসছে। এই সুয়োগকে নষ্ট করতে চাইছেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে মেসির দলের সতীর্থরা। তবে বিশ্ববিখ্যাত সুপারস্টারের জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন গ্যাঞ্জেলো মন্টিয়েল, ক্রিশ্চিয়ানো রোমেরোরা। মেসির সতীর্থরা চান, তাঁরা আসল উপহার তাঁদের অধিনায়ককে দিতে চান আগামী ১৪ জুলাই রাতে।

১৯৮৭ সালের ২৪ জুলাই জন্মগ্রহণ করেছিলেন লিওনেল মেসি। ২০০৫ সালে হাঙ্গেরির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মেসির ফুটবল অভিষেক হয়েছিল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন ১৮ বছর বয়সি এই খেলোয়াড়। সেই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। মেসিই একমাত্র ফুটবলার যিনি দুটি বিশ্বকাপে সেরা ফুটবলারের খেতাব জেতেন। ২০২১ সালে ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার খেতাব জিতেছিলেন লিওনেল মেসি। এরপর ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিলেন এই আর্জেন্টাইন তারকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00