Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Copa America: মার্তিনেজের গোলে চিলিকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অজস্র গোলের সুযোগ মিস করলেন লিওনেল মেসিরা। শেষ পর্যন্ত নীল-সাদা জার্সিধারীদের পরিত্রাতা হয়ে উঠলেন লাওতারো মার্তিনেজ। তাঁর একমাত্র গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছল বিশ্ব চ্যাম্পিয়নরা।

সোমবারই ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পা রেখেছিলেন ফুটবলের রাজপুত্র তথা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর অধিনায়ককে জন্মদিন উপলক্ষে জয় উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই বুধবার নিউ জার্সির মেটা লাইফ স্টেডিয়ামে নেমেছিলেন নিকো গঞ্জালেস-হুলিয়ান আলভেজরা। প্রথমার্ধেই একের পর এক আক্রমণ তুলে চিলির রক্ষণ ভাগে আছড়ে পড়েছিলেন নীল-সাদা জার্সিধারীরা। কিন্তু গোলের দেখা পাননি। ২২ মিনিটে হুলিয়ান আলভারেজের শট ঠেকিয়ে দেন ক্লদিও ব্রাভো। ২৭ মিনিটে নিকো গঞ্জালেজের পাস থেকে বল পেয়ে এনজো ফার্নান্দেজের ডান পায়ের শট ঠেকিয়ে দেন ব্রাভো।  ৩৬ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে পেয়ে মেসির নেওয়া বাঁ-পায়ের শট বক্সের বাইরে চলে যায়। আর্জেন্টিনার মুহুর্মুহু আক্রমণ সামাল দিতেই ব্যতিব্যস্ত থাকতে হয় চিলির ফুটবলারদের। ফলে পাল্টা আক্রমণে উঠে আসা সম্ভব হয়নি গতবারের কোপা আমেরিকা জয়ী দলের।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়াও দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে পড়েন লিওনেল মেসিরা। কিন্তু চিলির গোল পোস্টের নিচে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কোপার ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলরক্ষক ক্লদিও ব্রাভো।  ৬১ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ে জোরালো শট নেন নিকো গঞ্জালেজ। সেই শট ঠেকিয়ে দিয়ে নিশ্চিত পতন রোখেন চিলির গোলরক্ষক। ৬৮ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন মেসি। ৭১তম মিনিটে হুলিয়ান আলভারেজকে তুলে লওতারো মার্টিনেজকে এবং নিকো গঞ্জালেজের পরিবর্তে আনহেল দিমারিয়াকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ। ৭২ মিনিটে চিলির রদ্রিগো এচেভেরিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া শট ডাইভ দিয়ে ঠেকান আর্জেন্টিনার গোলরক্ষক  এমিলিয়ানো মার্তিনেজ। তিন মিনিট বাদে ৭৫ মিনিটে বক্সের মাথা থেকে নেওয়া  এচেভেরিয়ার শট ঠেকিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন আর্জেন্টিনার গোলরক্ষক। ৮৮ মিনিটে মেসির নেওয়া কর্নারে বক্সের মধ্যে জটলার মধ্যে বল পেয়ে যান বাঁ দিকে ফাঁকায় দাঁড়ানো মার্তিনেজ। ডান পায়ের শটে বল জালে জড়াতে তাঁর কোনও অসুবিধাই হয়নি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের পাঁচ মিনিটে আনহেল দি মারিয়ার বাড়ানো পাস ধরেও অবিশ্বাস্যভাবে গোলের সুযোগ নষ্ট করেছেন মার্তিনেজ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00