Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শাহকে মমতার ফোন’, প্রমাণ পেশে ব্যর্থ হয়ে ‘ছেঁদো’ যুক্তি শুভেন্দুর

বিরোধী দলনেতার ছেঁদো যুক্তি নিয়ে হাসাহাসিতে মেতে উঠেছেন নেটা নাগরিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করা নিয়ে বুধবারই তথ্য-প্রমাণ হাজির করার হুঙ্কার ছেড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আজ বৃহস্পতিবার সেই তথ্য-প্রমাণ তো হাজিরই করতে পারেননি, উল্টে মুখ বাঁচাতে একের পর এক ‘হাস্যকর’ যুক্তি হাজির করেছেন ‘নারদা কাণ্ডের’ অন্যতম অভিযুক্ত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মমতার ভাবমূর্তি খাটো করতে গিয়ে নিজের মুখই পুড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথার যে কোনও বিশ্বাসযোগ্যতা নেই, তা নিজেই প্রমাণ করেছেন।’

গত মঙ্গলবারই সিঙ্গুরের এক সভায় বিরোধী দলনেতা দাবি করেছিলেন, ‘জাতীয় পার্টির স্বীকৃতি চলে যাওয়ার পরে অমিত শাহকে চার বার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী।’ গতকাল বুধবারই নবান্নে সাংবাদিক সম্মেলনে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ‘অমিত শাহকে ফোন করেছি তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব।’ ওই চ্যালেঞ্জের পরে পাল্টা টুইট করে বিরোধী দলনেতা হুঙ্কার ছেড়েছিলেন, ‘আগামিকাল (বৃহস্পতিবার) আমি প্রমাণ করে দেব। অপেক্ষা করুন।’ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল্যান্ডলাইন দিয়ে ফোন করেছিলেন বলে দাবি করেছিলেন শুভেন্দু।

ফলে বিরোধী দলনেতা কী প্রমাণ হাজির করেন তার দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর এবং সংবাদমাধ্যমের। এদিন বিধানসভা ভবন চত্বরে সাংবাদিক সম্মেলনে প্রথম থেকে প্রমাণ হাজিরের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে থাকেন। জলের সঙ্কট থেকে লোডশেডিং, নন্দীগ্রামের বিতর্কিত নির্বাচনে জয়-বিভিন্ন বিষয়ে কথা বলে সময় কাটাতে থাকেন। ফলে ধৈর্য হারান সাংবাদিকরা। এর পরে এক সাংবাদিক শাহকে মমতার ফোন করা নিয়ে তথ্য-প্রমাণ হাজির করার বিষয়ে প্রশ্ন করতে কার্যত ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় পড়ে যান বিরোধী দলনেতা। এর পরে ভারতীয় টেলিগ্রাম আইন, নিরাপত্তা, গোপনীয়তা নামে বেশ কিছু তত্ত্ব হাজির করে প্রসঙ্গ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।’ বিরোধী দলনেতার এদিনের ছেঁদো যুক্তির পরেই প্রশ্ন উঠেছে, বুধবার বিকেলে হুঙ্কার ছোড়ার আগে কেন এ সব বিষয়গুলি মাথায় রাখলেন না শিশির পুত্র? নাকি সংবাদমাধ্যমে প্রচারে ভেসে থাকতে তিনি প্রমাণ পেশের ‘নাটক’ করছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00