Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাক্তন প্রেমিকের হাত ধরে টিপ টিপ বর্ষা পানিতে নাচলেন ক্যাটরিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০০৫ সালে “ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া” ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন তাঁরা। পরবর্তীকালে দুজনে জুটি বেধে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। ক্রমশ পর্দার সেই সম্পর্ক গড়ায় বাস্তবে। ভাইজানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ক্যাটরিনা। তাঁদের প্রেম কাহিনী নিয়ে উৎসাহী ছিলেন অনুরাগীরাও। কিন্তু পরবর্তীকালে তাদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু ভাইজানের সঙ্গে বরাবরই বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে এসেছেন অভিনেত্রী। এবার প্রাক্তন প্রেমিক সলমনের (Salman Khan) হাত ধরেই নিজের পরবর্তী ছবি ফোন ভূতের প্রচার সারলেন ক্যাটরিনা (Katrina kaif)।

সম্প্রতি সলমন খানের সঞ্চালনায় বিগবস-১৬ (Bigboss-16) এর মঞ্চে উপস্থিত হন ক্যাটরিনা। সেখানেই নিজের আসন্ন ছবি ফোন ভূতের প্রচার সারেন ক্যাট। শুধু তাই নয় বিগবসের মঞ্চে প্রাক্তন প্রেমিকের হাত ধরে নাচের তালে পাও মেলান অভিনেত্রী। সূর্যবংশী ছবির জনপ্রিয় টিপ টিপ বর্ষা পানি গানের তালে নাচতে দেখা যায় সলমন ও ক্যাটরিনাকে। হলুদ বডিকন পোশাকের সঙ্গে মানানসই হিলযুক্ত স্টিলেটোস পরে নিখুত ভাবে নাচেন ক্যাটরিনাকে। অভিনেত্রীর সঙ্গে তাল মেলান ভাইজানও।  

এর আগে সলমনের প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ সংস্থাকে ক্যাটরিনা জানিয়েছিলেন সলমন সত্যিই খুব ভালো বন্ধু আমি তাঁকে বিস্বাশ করি। এমন অনেক সময় হয়েছে যখন আমি খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছি এবং সেই সময় সলমনকে আমার পাশে পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমাদের এই বন্ধুত্ব সারাজীবন থাকবে। উল্লেখ্য ২০০৫ সালে “ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া” ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন সলমন-ক্যাটরিনা। এরপর একসঙ্গে জুটি বেধে এক থা টাইগার ভারতের মত একাধিক সুপারহিট সিনেমা উপহার দেন তাঁরা। সম্প্রতি টাইগার-৩ ছবিতেও আবার একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে সলমন-ক্যাটরিনাকে। আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00