Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অপূরণীয় ক্ষতি’, পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর আকস্মিক প্রয়াণ সংবাদে কার্যত নির্বাক ও শোকাচ্ছন্ন গোটা বিশ্ব। পোপের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২১ এপ্রিল) জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যু‍ৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে পশ্চচিম মেদিনীপুরের শালবনিতে গিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। মাঝ আকাশেই তিনি পোপ ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ পান। তার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে শোকপ্রকাশ করেছছেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, ‘রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি শোকাহত। পোপ হলেন ক্যাথলিক বিশ্বের সর্বোচ্চ সম্মানিত কর্তৃপক্ষ এবং এই বিশ্বের কোটি কোটি খ্রিস্টান তাকে সর্বোচ্চ ধর্মীয় গুরু হিসাবে শ্রদ্ধা করেন।এই দুঃসময়ে খ্রিস্টান ভাই-বোনদের মতো আমারও হৃদয় ভেঙে গিয়েছে। আমি আমার খ্রিস্টান ভাই-বোনদের দুঃখে সমব্যথী।’

২০১৩ সালে পোপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ষোড়শ বেনডিক্ট। তাঁর জায়গায় পোপ হিসাবে নির্বাচিত হয়েছিলেন ফ্রান্সিস। দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এক পর্যায়ে শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি ঘটেছিল। শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতার কারণে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। রবিবার সকাল সাতটা বেজে ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। সাদামাঠা জীবনযাপনের জন্য গোটা বিশ্ববাসীর কাছেই শ্রদ্ধার আসনে বসেছিলেন পোপ ফ্রান্সিস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00