Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বলিউডে ফিরছেন পাকিস্তানি ফাওয়াদ খান, ছবিমুক্তির আগেই তীব্র বিতর্ক মহারাষ্ট্রে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আবির গুলাল’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ছবির ট্রেলার ১ এপ্রিল মুক্তি পেয়েছে। ফাওয়াদের বলিউডে প্রত্যাবর্তণে উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘আবির গুলাল’-এ ফাওয়াদের সঙ্গে দেখা যাবে বাণী কাপুরকে। তবে সিনেমার টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ‘আবির গুলাল’-এর মুক্তির বিরুদ্ধে আওয়াজ তুলেছে।

 

নবনির্মাণ সেনার মুখপাত্র অমেয়া খোপকার বলেছেন যে তিনি এই ছবিমুক্তির সম্পূর্ণ বিরোধী। তাঁর কথায়, “ছবি নির্মাতাদের ঘোষণার পর আমরা আজই আবির গুলাল মুক্তির কথা জানতে পেরেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই ছবিটি মহারাষ্ট্রে মুক্তি পেতে দেওয়া হবে না। কারণ এতে একজন পাকিস্তানি অভিনেতা অভিনয় করছেন। আবির গুলাল কোনও অবস্থাতেই আমাদের রাজ্যে মুক্তি পাবে না। আমরা বর্তমানে ছবিটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছি এবং শীঘ্রই একটি পূর্ণাঙ্গ বিবৃতি জারি করব।”

 

 

View this post on Instagram

 

A post shared by Vaani Kapoor (@vaanikapoor)

এই বিতর্কে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “ভারতে পাকিস্তানের প্রতি ব্যাপক ঘৃণা রয়েছে। এখানে পাকিস্তানি ছবি মুক্তি পেলেন ভারতীয় দর্শক তা দেখতে পছন্দ করেন না। যদিও কিছু মানুষ আগ্রহ নিয়েই দেখেন। পাকিস্তানি শিল্পীরা ভারতে কখনও বড় সাফল্য অর্জন করতে পারেননি। যদি কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে কোনও নীতি থাকে, তাহলে তা বাস্তবায়ন করা উচিত। পাকিস্তানি ছবি ভারতে মুক্তি দেওয়া উচিত নাকি তাদের শিল্পীদের এখানে কাজ করার অনুমতি দেওয়া উচিত, তা সরকারকেই ঠিক করতে হবে।” এছাড়াও, সঞ্জয় পাকিস্তানি শিল্পীদের পরামর্শ দেন যে, হিন্দি সিনেমায় না এসে তাঁদের নিজেদের শিল্পের দিকে মনোযোগ দেওয়া উচিত।’ আবির গুলাল’ ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী বাণী কাপুর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00