Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদ্রোহে জেরবার কংগ্রেস ডাকল ওয়ার্কিং কমিটির বৈঠক

ঘোষণা শীঘ্রই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদ্রোহ আর বিক্ষোভের আগুনে জেরবার কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দলের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ কংগ্রেস হাইকম্যান্ডকে দ্রুত দলের নীতি নির্ধারক কমিটির বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন। আজাদের এই প্রস্তাবকে গুরুত্ব দিয়েই  দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকে বসতে চলেছে। সূত্রের খবর, দলে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে সেটা অনেক আগেই বুঝতে পেরেছিলন সনিয়া গান্ধি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের নীতি নির্ধারক কমিটিকে দ্রুত বৈঠকে বসতে হবে। 

দলের মুখপাত্র তথা অন্যতম শীর্ষ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, দিন কয়েকের মধ্যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে। সিমলা যাওয়ার আগে সনিয়া গান্ধি এই ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ করার মতো বিষয় হল দলের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ এবং কপিল সিবল দ্রুত দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন। দুই নেতার মন্তব্য, দলে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে। পরিস্থিতি এখনই সামাল না দিলে আগামীদিনে তা হাতের বাইরে বেরিয়ে যাবে। একের পর এক প্রবীণ নেতা দল ছাড়ছেন। দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাদের ঘনিষ্ঠ নেতা-কর্মীরা। সুতরাং, অবিলম্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা প্রয়োজন।

সূত্রের খবর, আজাদ এবং কপিল সিবলের এই পরামর্শ-মন্তব্য় শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছেছে। তাদের মতামতকে গুরত্ব দিয়েই ২৪ নম্বর আকবর রোড দ্রুত দলের নীতি নির্ধারক কমিটি বৈঠকে বসতে চলেছে। একটি সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বসতে পারে। 

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00