Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Hit and Run: দিল্লিতে ট্রাকের চাকায় পিষ্ট চার

ঘটনায় জখম আরও তিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে ফিরল হিট অ্যান্ড রান। ট্রাকের চাকা পিষে দিল চারকে। ঘটনায় জখম আরও তিন। এদের মধ্যে দুইয়ের আঘাত গুরুতর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মধ্যরাতে,সীমাপুরীর কাছে। মৃতদের পরিচয় জানা গিয়েছে। এরা হলেন করিম(৫২), ছোটা খানস (২৫), শাহ আলম (৩৮), রাহুল (৪৫)। আহতদের মধ্যে ১৬ এবং ৩০ বছরের দুই যুবক রয়েছে। এদের মধ্যে একজনের নাম মনীশ, দ্বিতীয়জন প্রদীপ। ঘাতক ট্রাক চালকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ।

দিনের কাজ শেষ করে ডিভাইডারে শুয়ে ছিলেন বেশ কয়েকজন ফুটপাথবাসী। দুটো বাজতে বাকি আর কয়েকমিনিট। উন্মত্ত গতিতে ছুটতে থাকা একটি ট্রাক সীমাপুরীর কাছে ডিভাইডারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দেয়। ঘটনার কিছুক্ষণ বাদে ওই এলাকা দিয়ে পার হচ্ছিল পুলিশের একটি টহলদারী ভ্যান। টহলদারী ভ্যানে থাকা পুলিশকর্মীদের নজরে পড়লে তারা আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়।

দিল্লি পুলিশ ওই ট্রাকটিকে খুঁজে বের করতে চিরুনি তল্লাশি শুরু করেছে। খবর দেওয়া হয়েছে দিল্লি সীমান্ত লাগোয়া রাজ্যগুলিকেও। ঘাতক ট্রাককে খুঁজে তৈরি করা হয়েছে তদন্ত দল। দিল্লি পুলিশ এই দুর্ঘটানর খবর দিতে গিয়ে জানিয়েছে, আজ ২১ সেপ্টেম্বর রাত ১টা ৫১ মিনিটে দিল্লির সীমাপুরীর কাছে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুরন্ত গতিতে আসা একটি ট্রাক ডিভাইডারে শুয়ে থাকা কয়েকজন শ্রমিককে পিষে দেয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। আহত তিন। ঘাতক ট্রাকটিকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00