Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

US Storm:  তুষারপাতে লন্ডভণ্ড আমেরিকা, মৃত ৩৮

মৃতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নিউ ইয়র্কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় ভয়াবহ তুষারপাতে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নিউ ইয়র্কের বাসিন্দা। মৃত্যুর খবর এসেছে দেশের অন্যান্য প্রান্ত থেকেও। তুষারপাতে মৃত্যুর সাক্ষী ভেরমন্ট, ওহিও, মিসৌরি, উইসকনসিন, কানসাস, কলোরাডে। বহু এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে ওই সব এলাকায় বিদ্যুৎকর্মীদের যাওয়া কার্যত অসম্ভব। জানা গিয়েছে, এক লক্ষের বেশি মানুষ অন্ধকারে ডুবে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষের আহত হওয়ার খবর মিলেছে। কোনও কোনও প্রদেশের তাপমাত্রা নেমে গিয়েছে ৪৫ ডিগ্রিতে। রাস্তা ঢাকা পড়েছে পুরু বরফের চাদরে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ছবি। যা দেখার পর নেটপাড়ার বাসিন্দারা রীতিমতো শিউড়ে উঠছেন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল টুইট করে প্রদেশের বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। গভর্নরের টুইট – ভয়াবহ তুষারপাত হয়ে চলেছে। তাপমাত্রা নেমে গিয়েছে শূন্যের নীচে। আপনাদের সকলকে অনুরোধ, প্লিজ বাড়িতে থাকুন। সুরক্ষিত থাকুন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েকদিন আগে বাড়ির পাশে যে গাড়ি পার্ক করা ছিল, সেই গাড়ি বরফে ঢাকা পড়েছে। তুষারপাত শুরু হওয়ার সময় অনেকেই রাস্তায় ছিলেন। তাদের উদ্ধার করে দ্রুত বাড়িতে পৌঁছে দেয় সে দেশের বিপর্যয় মোকাবিলা দফতর।

এক নেট নাগরিক লিখেছেন, আমেরিকায় বহু বছর ধরে রয়েছি। এমন ভয়ঙ্কর তুষারপাত আগে কখনও দেখিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় মার্কিনীরা।

আরও পড়ুন জাপানে ভয়াবহ তুষারপাত, হত ১৭

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00