Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রধানমন্ত্রীই অনুপ্রেরণা! খোঁজ মিলল দেশের প্রথম ‘ডিজিটাল ভিখারি’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নরেন্দ্র মোদিই অনুপ্রেরণা! প্রধানমন্ত্রীর আসনে বসার পরেই নরেন্দ্র মোদি যে বিষয়টির ওপর সবথেকে বেশী জোর দিয়েছেন সেটা হল ‘ডিজিটালাইজেসন এবং ক্যাশলেশ ভারত’। প্রধানমন্ত্রীর প্রায় প্রত্যেক বক্তৃতাতেই বারবার উঠে এসেছে তাঁর এই ‘ডিজিটাল ভারত’ স্বপ্নের কথা। আর তাঁর সেই স্বপ্নকেই বাস্তবায়িত করতে বিহারের বেটিয়া রেলওয়ে ষ্টেশনে খোঁজ মিলল দেশের প্রথম ‘ডিজিটাল ভিখারি’র। 

বছর ৪০-এর রাজু প্যাটেল এখন বিহারের বেটিয়া রেল স্টেশনের একটি পরিচিত মুখ। রাজুকে চেনেন না এমন কোনও স্থানীয় বাসিন্দা নেই ওই এলাকায়। কারণ একটাই তিনি এলাকা তথা গোটা দেশের প্রথম ডিজিটাল ভিখারি। মোবাইল ব্যাঙ্কিং থেকে শুরু করে কার্ড সোয়াইপিং মেশিন, কি নেই তাঁর কাছে। বাকি ভিখারিদের মতো মোটেই হাত পেতে টাকা নেওয়ার পক্ষপাতি নন রাজু। উল্টে তাঁর গলায় ঝুলছে একটি বোর্ড, যেখানে রয়েছে একটি কিউআর কোড। স্মার্ট ফোনে ওই কিউ আর কোড স্ক্যান করে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাঁকে ভিক্ষে দিতে হয়। এটাই তাঁর বিশেষত্ব। 

জানা যাচ্ছে, রাজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল বড় ভক্ত। বলতে গেলে প্রধানমন্ত্রীই তাঁর অনুপ্রেরণা। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান তাঁর সবথেকে প্রিয় অনুষ্ঠান। তিনি কোনওদিন সেই অনুষ্ঠান শুনতে ভুল করেন না। এমনকি শুধুমাত্র প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনবেন বলে রাজ্য একটি রেডিও পর্যন্ত কিনেছেন।   

রাজুর কথায়, ‘আমি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করি। এই কাজ আমার একার পেট চালানোর জন্য যথেষ্ট। আমি ছোটবেলা থেকেই এই ষ্টেশনে বসে ভিক্ষা করছি। কিন্তু এই ডিজিটাল যুগে আমি দেখেছি অনেকের কাছেই নগদ টাকা থাকে না। তাই  আমি ভিক্ষা করার উপায় পরিবর্তন করেছি।’ তিনি আরও বলেন, ‘ভিক্ষা করার পরে, আমি স্টেশনেই ঘুমাই। আমি জীবিকার অন্য কোন উপায় খুঁজে পাইনি। অনেক সময়, লোকেরা এই বলে ভিক্ষা দিতে অস্বীকার করেছিল যে তাঁদের কাছে নগদ টাকা নেই। অনেক যাত্রী বলেছেন যে এই যুগে জি পে, ফোন পে ইত্যাদির মতো মোবাইল ওয়ালেট থাকলে আর নগদ টাকা কাছে রাখার দরকার হয়না। এই কারণেই আমি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটি ই-ওয়ালেট খুলেছি।’ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00