Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুরি গিয়েছে পেনসিল, সহপাঠির বিরুদ্ধে নালিশ ঠুকতে থানায় হাজির খুদে!

সামান্য একটা পেনসিল খোঁয়া গিয়েছে, আর তাতেই সটান থানায় হাজির একদল খুদে। দাবি, পেনসিল চুরির অভিযোগ নিতে হবে। সবকিছু শুনে হতবাক পুলিশকর্মীরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য একটা পেনসিল খোঁয়া গিয়েছে, আর তাতেই সটান থানায় হাজির একদল খুদে। দাবি, পেনসিল চুরির অভিযোগ নিতে হবে এক সহপাঠির বিরুদ্ধে। সবকিছু শুনে হতবাক পুলিশকর্মীরাও। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতেই ওই খুদে পড়ুয়াদের থানায় নালিশ ঠুকতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার পেডাকাদুবুরু থানায় আচমকাই হাজির হয় একদল প্রাইমারি স্কুলের পড়ুয়া। তাঁদের মধ্যে একজন অভিযোগ করতে শুরু করে তাঁর এক সহপাঠি তাঁর পেনসিল ছিনিয়ে নিয়েছে, আর ফেরত দিচ্ছে না। তাই তাঁকে ধরতে হবে। এমনকি পুলিশকাকুদের তাঁর সমস্যার সমাধান করতেও অনুরোধ জানায় ওই প্রাইমারি স্কুলছাত্ররা।

 

অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই ঘটনার ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, প্রাইমারি স্কুলের পড়ুয়ারাও অন্ধ্রপ্রদেশ পুলিশকে বিশ্বাস করে। অন্ধ্রপ্রদেশের জনগণকে আস্থা ও আশ্বাস দেওয়ার উপায়ে অন্ধ্রপ্রদেশ পুলিশের মনোভাব, আচরণ এবং সংবেদনশীলতায় একটি নমুনা এটি। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর ওই খুদেদের আর্জি শুনে হেসেই খুন নেটিজেনরা। বিশেষ করে কর্তব্যরত এক পুলিশ আধিকারিক যখন ওই খুদেকে জিজ্ঞেস করেন যে এখন কী করতে হবে? তখন ওই খুদে পড়ুয়া বলে ওই সহপাঠির বিরুদ্ধে কেস দাখিল করে তাঁর পেনসিল ফিরিয়ে দিতে হবে। তখন তাঁর পিছনে দাঁড়ানো বাকি পড়ুয়াদের হাসতে দেখা যায় ওই ভিডিওতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00