Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোজ বাড়ির এই ৫ জায়গায় প্রদীপ জ্বালান, নিজে থেকেই আসবেন ধনদেবী

Share:

নিজস্ব প্রতিনিধি : রোজ বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এতে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করে। মনে করা হয় বাড়িতে প্রদীপ জ্বালালে খুশি হন মা লক্ষ্মী।সেই ঘরে বাস হয় নারায়ন পত্নীর। জানেন কী বাড়ির কোন জায়গায় প্রদীপ জ্বালালে সেই গৃহে প্রবেশ করেন ধনদেবী ? তবে জানুন বাড়ির কোথায় প্রদীপ জ্বালাবেন।

বাড়ির মূল দরজা : বাস্তুশাস্ত্র মতে প্রত্যেক সন্ধ্যেয় বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। মনে করা হয় যে সন্ধেবেলা বাড়ির মূল দরজা দিয়ে সংসারে প্রবেশ করেন মা লক্ষ্মী। তাই মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। এতে সংসারে অভাব অনটন দূর হবে।

টাকা রাখার জায়গায় : বাড়িতে আলমারি, লকার, কাবার্ড বা সিন্দুকের সামনে রোজ সন্ধেয় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। বাস্তু মতে এর ফলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়বে আপনার উপর। রোজ না সম্ভব হলে অন্তত সপ্তাহে ২ দিন এই কাজ করুন।

তুলসী গাছের সামনে : মনে করা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। বাড়ির উঠোনে বা ছাদে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করুন।মনে করা হয় তুলসী গাছেই মা লক্ষ্মীর বাস। রোজ সন্ধ্যেয় নিয়ম করে তুলসি গাছের সামনে প্রদীপ জ্বালালে সংসারের বেগতিক হাল ফিরে আসে।

আরও পড়ুন : বাড়ির এই স্থানে রাখুন টাকা-পয়সা, মা লক্ষ্মীর কৃপায় লাভ হবে অপার সম্পত্তি

জলের কল : বাড়ির আঙিনায় বা বারান্দায় কলের সামনে প্রদীপ জ্বালানো শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশারদরা। কল, কুয়ো বা জলের ট্যাংকের কাছেও সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন।

আরও পড়ুন : মাসের শেষে পকেট খালি ? লবনের এই টোটকা বদলে দেবে জীবন..

মন্দির : বাড়ির ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো শুভ। রোজ নিয়ম করে সন্ধ্যেয় প্রদীপ জ্বালালে দেবতাদের কৃপাদৃষ্টি লাভ করা যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00