Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিকিৎসকের যাবতীয় চেষ্টা ব্যর্থ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুতিনের

চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন সংঘাতের আবহে এল মর্মান্তিক খবর। 

চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন পুতিন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছেন, চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু পুতিনকে কোনওভাবেই বাঁচানো সম্ভব হয়নি। অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হয়। 

পুতিনের চিকিৎসার দায়িত্বে থাকা টেলর ইয়ো জানিয়েছেন, ‘পুতিনকে রুটিন চেকআপের জন্য় নিয়ে আসা হয়েছিল। আচমকাই সে অপারেশন টেবিলে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা ওকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাই। কিন্তু শেষ রক্ষা হল না। খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে। কতই বা বয়স হয়েছিল। এত কম বয়সে একজনের চলে যাওয়া কি মেনে নেওয়া যায়। ওকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। সেই সম্পর্ক এক লহমায় ভেঙে খান খান হয়ে গেল। পুতিনের প্রয়াণের খবরে কার্যত গোটা দেশেই শোকের ছায়া। জীবীত অবস্থায় ওকে অনেকেই দেখতে আসত। বলা ভালো ওকে দেখার জন্য ভীড় হত বেশি। ‘ পুতিন চলে যাওয়ায় একেবারে একা হয়ে পড়েছে ওর সঙ্গী সুন্দরী।

পুতিনের জন্ম ২০০৯ সালে, চেক প্রজাতন্ত্রে। মিনেসোটাতে নিয়ে আসা হয় ২০১৫ সালে। তার আগে পুতিন ছিল ডেনমার্কের একটি জেলে। পুতিনের মিনেসোটাতে নিয়ে আসার পর সেখানকার পরিবেশ ও পরিস্থিতির ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। মাত্র দু বছরের মধ্যে পরিবারে সদস্যসংখ্যা বাড়তে থাকে। এই অকাল মৃত্যু যে অপূরণীয় শূন্যস্থান তৈরি করল তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন শ্রীলঙ্কায় তেলের থেকে দামি দুধ, এক কিলো দু হাজার টাকা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00