Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরের মাল হাতিয়ে টিভি স্ক্রিনে রসিক চোর লিখে গেল ‘আই লাভ ইউ’

রসিক চোরের সন্ধান শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,  পানাজি (গোয়া) :  চোর চুরি করবে, এটাই স্বাভাবিক। গোয়ার এক চোর অসাধারণ একটি কাজ করেছে। মাল ঝোলায় ঢুকিয়ে টিভি স্ক্রিনে চোর লিখে দিয়ে গেল আই লাভইউ। এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী দক্ষিণ গোয়ার মারগাও টাউন। বাড়ির মালিক দেখে তাজ্জব।

পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাড়ির মালিক আসিব জেক কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন। চোরের কানে সেই খবর পৌঁছে যায়। বাড়ি ফাঁকা থাকায় মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে চোরের মোটেই অসুবিধে হয়নি। অসুবিধে না হওয়ারই কথা। আলমারি খুলে ধীরস্থির ভাবে সে সোনা-সহ মূল্যবান জিনিসপত্র জোব্বায় ভরে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে টিভিস্ক্রিনে সে লিখে দিয়ে গেল আই লাভ ইউ।

বাড়ির মালিক কিছুদিন আগে বাড়ি ফেরেন। দেখেন আলমারিতে জামা-কাপড় ছাড়া আর কিছুই নেই। চোখ গিয়ে পড়ে এলইডি টিভির পর্দায়। দেখেন, টিভির পর্দায় বড় বড় করে লেখা আই লাভ ইউ। একে চুরি হয়ে গিয়েছে মূল্যবান জিনিসপত্র। তাতে এমনিতে গা জ্বলছে। তারওপর টিভির পর্দায় ওরকম বড় বড় অক্ষরে আই লাভ ইউ লেখা দেখে বাড়ির কর্তার মনে হচ্ছিল দুহাতে টিভি ধরে আছাড় মারতে। কোনওরকমে নিজেকে সামলে নিয়ে হাজির হন থানায়। করেন ডায়েরি।

মারগাও পুলিশের স্টেশন হাউজ অফিসার জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অভিযোগ রুজু হয়েছে। চুরি হওয়ার বাড়ির সামনে থাকা সিসিটিভির ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন মুখ থেকে চালক ফেলতে গিয়েছিলেন গুটখা, বাসের পেটে ঢুকে গেল ট্রেলার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00