Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশকে বাঁচাতে হাতে রাইফেল তুলে নিলেন প্রাক্তন প্রেসিডেন্ট

রাশিয়ার আক্রমণে দিশেহারা ইউক্রেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আক্রমণে দিশেহারা ইউক্রেন। ইতিমধ্যেই বেলারুশ সীমান্ত দিয়ে ঢুকে রাজধানী কিয়েভ নিজেদের দখলে নিয়ে নিয়েছে রুশ সেনাবাহিনী। এমন অবস্থায় কোনও দেশের সমর্থন না পেয়ে একাই লড়ছে ইউক্রেন। তবে ইউরোপের এই ছোট দেশটি শক্তিশালী রাশিয়াকে কিছুতেই ঠেকাতে পারছে না। কারও সমর্থন না পেয়ে রুশ হামলার কাছে একপ্রকার আত্মসমর্পণই করতে চলেছে ইউক্রেনের সেনারা। বিশ্বের কোনও দেশ এই বিপদে এগিয়ে না আসার জন্য দেশটির প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি বড়সড় আক্ষেপ প্রকাশ করেছেন।

তবে বর্তমান প্রেসিডেন্টের মতো আক্ষেপ এবং দু:খ প্রকাশ করেননি ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, তিনি এই বয়সেও হাতে রাইফেল তুলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। একে-৪৭ হাতে তুলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেশের যুব সমাজকে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আহবান জানিয়েছেন।

ভিডিও বার্তায় প্রাক্তন প্রেসিডেন্ট পোরোশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল এবং দুষ্টু নেতা বলে দাবি করেন। তাঁর মতে, ‘পুতিন পুরোপুরি অযৌক্তিক কাজ করে চলেছেন। তিনি একজন পাগল ছাড়া কিছুই নন। আমরা এটার যোগ্য জবাব দিতে চাই। পুতিনের আসল উদ্দেশ্য হল ইউক্রেনের মানুষকে হত্যা করা’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00