Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫৩ বছরে ভেল্কি দিয়ে সিক্স প্যাকে সুপার ঠাকুমা

লন্ডনের ৫৩ বছর বয়সী ঠাকুমা আন্দ্রেয়া সানশাইন কঠোর পরিশ্রম ও শরীরচর্চা করে বানিয়ে ফেলেছেন সিক্স প্যাক অ্যাবস।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স ৫৩ বছর। কিন্তু ফিটনেসে এগিয়ে রয়েছেন অনেকের থেকে বেশি। যার কাছে ব্যর্থ পুরুষেরাও। লন্ডনের ৫৩ বছর বয়সী ঠাকুমা আন্দ্রেয়া সানশাইন কঠোর পরিশ্রম ও শরীরচর্চা করে বানিয়ে ফেলেছেন সিক্স প্যাক অ্যাবস। পৃথিবীর নানা প্রান্তে এমন অনেক বডিবিল্ডার রয়েছেন যাঁদের দেখে মানুষ অনুপ্রাণিত হন। কিন্তু এই ঘটনা যেন বেনজির। আন্দ্রেয়া সেসব কিছু ছাপিয়ে গিয়ে নিজেকে তৈরি করে তুলেছেন। এমনকি তিনি এটাও জানিয়েছেন যে তাঁকে নাকি তাঁর হাটুর বয়সী ছেলেরাও ডেটে যাওয়ার অনুরোধ করেন।   

আন্দ্রেয়া সানশাইন ‘সুপারফিট গ্র্যান্ডমা’ নামে বেশ পরিচিত। তাঁর ফিটনেসে নাকি মুগ্ধ বহু পুরুষ। যদিও আন্দ্রেয়ার বক্তব্য তিনি কোনও পুরুষের নজরে আসার জন্য এই শরীরচর্চা করেন না। ফিট থাকাই তাঁর কাছে অন্যতম সখ। দিনে ৩-৪ ঘন্টা শরীরচর্চা করেন আন্দ্রেয়া। ওজন প্রশিক্ষণ তো রয়েছেই তাঁর সঙ্গে রয়েছে কার্ডিও। আর এই কঠোর পরিশ্রমের ফলেই তিনি এমন চেহারা তৈরি করতে পেরেছেন একজন মহিলা হয়েও। অংশ নিয়েছেন বহু প্রতিযোগিতাতেও। আর এইসব কিছু করেই ভালো আছেন আন্দ্রেয়া। বাড়ির কাজ করার পাশাপাশি নিজেকে ফিট রাখার জন্য সে অন্য কিছু করতে চেয়েছিল আর তাই এরকম জার্নি শুরু হয় আন্দ্রেয়ার।

 

 

View this post on Instagram

 

A post shared by Andréa Sunshine (@andrea__sunshinee)

কিন্তু এমন শরীরচর্চা যে করেন তাঁর জন্য তো প্রপার ডায়েটও প্রয়োজন। কী খান প্রতিদিন আন্দ্রেয়া? প্রত্যেকদিনের খাবারে স্বাস্থ্যকর কিছুই রাখার চেষ্টা করে সে। থাকে সবুজ শাকসবজি, ব্রকোলি, প্রোটিনযুক্ত খাবার, রান্নায় থাকে কম তেল ও নুন। খাদ্যতালিকা থেকে বাদ মিষ্টি। আর এভাবেই নিজেকে ৫৩ বছর বয়সে ফিট রেখেছেন আন্দ্রেয়া। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00