Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদককে ‘না’ বলুন, মাদকমুক্ত সমাজ গড়তে ভিডিওর মাধ্যমে বিশেষ বার্তা Spark original-এর

Saprk original থেকে প্রকাশিত ভিডিওটি মাদক প্রতিরোধে বার্তা হিসেবে দারুণ একটি উদাহরণ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ড্রাগের নেশা সর্বনাশা। বর্তমানে যুব সমাজকে অনবরত গ্রাস করে চলেছে মাদক নেশা, যার ফল হচ্ছে অকাল মৃত্যু। এক পলকে স্তব্ধ হয়ে যাচ্ছে জীবনের প্রদীপ। বিশেষ করে, যুবসমাজ ড্রাগের নেশায় প্রলোভিত হয়ে শেষ করে দিচ্ছে ভবিষ্যত। বর্তমানে ড্রাগ-মাদকের নেশায় কবলিত যুবক-যুবতী দের রক্ষা করতে বিশাল অভিযানও চালানো হচ্ছে। কখনও তরুণরাই তরুণদের ড্রাগ নেশামুক্ত করতে আহ্বান জানাচ্ছেন, আবার কখনও এই গুরু দায়িত্ব বহন করছেন প্রশাসন। এই অভিযান একদিকে যেমন মাদকাসক্ত মানুষদের চেতনা ফেরাচ্ছে, অন্যদিকে ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত করছে। এই অভিযানের অন্যতম লক্ষ্য হল, এই সর্বনাশা নেশা যাতে যুবসমাজের হাতে না পৌঁছয় তার প্রতিরোধ গড়ে তোলা।

নাইট ক্লাব থেকে শুরু করে রাতের শহরে যেখানে মানুষ আমোদ প্রমোদের জন্যে জড়ো হন, সেই জায়গাগুলিই এখন মাদক কারবারি দের মূল টার্গেট। নাচ-গান-খানাপিনা-ফূর্তির জন্যে আফিম, মেথামফেটামিন, হেরোইন-সহ একাধিক উচ্চমানের মাদক টাকার লেনদেনের মাধ্যমে সহজেই পৌছে যাচ্ছে যুবসমাজের হাতে। আর তাতেই আসক্ত হয়ে যাচ্ছেন যুবসমাজ। এবং অকালেই তাঁদের জীবন স্তব্ধ হয়ে যাচ্ছে। প্রথমে নেশা, এরপর সেই নেশায় বুঁদ হয়ে অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে যুব সমাজ। যার ফলে এই নেশা জাতীয় দ্রব্য মস্তিষ্ক থেকে মানুষের দেহে শিরা-উপশিরায় মিশে যাচ্ছে। যার ফলে স্নায়ু বিকল হয়ে একসময় মৃত্যু মুখে পতিত হচ্ছে যুবসমাজ। ঠিক যেমনটা একটি প্রজাপতি ছুটে এসে প্রদীপের আলোয় পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর উড়তে পারে না, তেমনি যুব সমাজও নেশায় পড়ে অকালেই শেষ হয়ে যাচ্ছে। তাই এই মাদকবিরোধী সচেতনতামূলক ভিডিওটি দৃশ্যমান রূপক, বৈসাদৃশ্য এবং আবেগের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা প্রদান করছে। যাতে বিশ্বাস, যুব সমাজ নিশ্চিতভাবে মাদক বিরোধী মনোভাবে প্রভাবিত হবে।

 

বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ১ জন মাদকাসক্তির সঙ্গে লড়াই করছে। তাই ভিডিওটি প্রমান করছে, একটি কোলাহলপূর্ণ, বিশৃঙ্খল ক্লাব দৃশ্য থেকে নেশায় বুঁদ হয়ে একাকী যুবকের আর কোথাও যাওয়ার পথ নেই। অকালেই তাঁকে মাদক মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রজাপতি কৌতূহল, যৌবন এবং ভঙ্গুরতার প্রতিনিধিত্ব করে, যখন আগুন প্রলোভন এবং ধ্বংসের প্রতীক- মাদকের অপব্যবহার এই দুইটিকেই ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক সচেতনতা ছড়িয়ে দিতে, মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে এবং আসক্তি প্রতিরোধে সহায়তা করতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। Spark original থেকে প্রকাশিত ভিডিওটি মাদক প্রতিরোধে বার্তা হিসেবে দারুণ একটি উদাহরণ।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00