Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রেনের ইঞ্জিনে ঘাপটি মেরে বসে সাপ, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা চালকের, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের ইঞ্জিনে ঘাপটি মেরে বসে রয়েছে সাপ বাবাজি(Snake In Train)। চালকের(Loco Pilot) সেদিকে হুঁশ নেই। তিনি দিব্যি ট্রেন চালাতে ব্যস্ত। কিন্তু একটা সময় পর বিষয়টি তাঁর চোখে পড়ে।‌ তখন চালকের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। কি ঘটল তারপর? এই ঘটনা কোথাকার? এই সব প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছে কি? চলুন তাহলে আর ভনিতা না করে পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ২৫ বছর পর বড় পর্দায় সলমান-করিশ্মার ম্যাজিক, ফের মুক্তি পাচ্ছে ব্লকবাস্টার ‘বিবি নম্বর ১’

বিহারের(Bihar Incident) বুকে ঘটেছে এই ঘটনা। একটি যাত্রীবাহী ট্রেনের লোকো পাইলট এবং তাঁর সহকারী ইঞ্জিনে একটি সাপ দেখা মাত্রই ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। ট্রেনের ইঞ্জিনে সাপটি দেখামাত্রই অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন চালক সঞ্জয় কুমার। পাটনা-গয়া রুটে পালামু এক্সপ্রেস(Palamu Express) চালাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝপথে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার কারণে তারেগনা রেলওয়ে স্টেশনে প্রায় দুই ঘন্টার ওপর দাঁড়িয়ে পড়ে এই ট্রেন। যাত্রীরা অবশ্য শুরুতেই বিষয়টি ধরতে পারেননি।

আরও পড়ুনঃ শুক্রেই মুক্তি পাচ্ছে মমতার স্বপ্নের প্রকল্প নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’

পুরো ঘটনাটির প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে চালক সঞ্জয় জানিয়েছেন, তিনি দিব্যি ট্রেন চালাচ্ছিলেন। এরপর হঠাৎ ইঞ্জিনের চারপাশে তাকিয়েই চমকে যান তিনি, কারণ সেখানে বসে রয়েছে একটি সাপ। কিছুক্ষণের জন্য হলেও বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছিল চালককে, কিন্তু সে তাঁর দায়িত্ব পালন করে এবং নিকটবর্তী স্টেশনকে ঘটনাটি জানায়। এরপর ওই লোকো পাইলট নিকটবর্তী তারেগনা স্টেশনের আধিকারিকদের কাছে সাহায্যের জন্য ফোন করেন। এরপর তারেগনায় ট্রেনটি এসে থামে। তবে ট্রেনের ইঞ্জিন থেকে সাপ উদ্ধার করতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায়। বনদফতরে কর্মকর্তা এবং রেলের প্রযুক্তিবিদদের যৌথ প্রয়াসে সাপটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00